হাওর বার্তা ডেস্কঃ ফাগুনের ২৫তম দিন হোলি উৎসবে মেতেছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিন টলিউড তারকারা বাহারি রঙে নিজেকে রাঙিয়েছেন। তবে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের মনে রঙের ছোঁয়া লাগেনি। কারণ ভারতের সামপ্রদায়িক দাঙ্গা। তাই এ উৎসবকে অর্থহীন মনে করেন তিনি।
শ্রীলেখা বলেন, ধর্মীয় বিবাদে দেশ জ্বলছে আর তখন এই উৎসব কতটা রঙিন তা নিয়ে আমি সন্দিহান। হোলি নেহাত ধর্মীয় উৎসব নয়, এটা মিলনের উৎসব। সমপ্রীতির উৎসব।
হিন্দু-মুসলমান ভেদাভেদের ঊর্ধ্বে এই উৎসব।
Reporter Name 
























