ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর নেই অভিনেতা ম্যাক্স ভন সিডো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ সুইডিশ বংশদ্ভূত কালজয়ী অভিনেতা ম্যাক্স ভন সিডো আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তার পরিবার জানায়, রোববার (৮ মার্চ) বার্ধক্যজনিত কারণে মারা যান সিডো। তিনি শতাধিক চলচ্চিত্র ও টিভি সিরিজে কাজ করেছেন। তার স্মরণীয় কাজের মধ্যে ইংমার বার্গম্যানের ‘দ্য  সেভেন্থ সিল’ অন্যতম।

এই চলচ্চিত্রে নাইট আন্টোনিয়াস ব্লক চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন ভন। যেখানে একটি প্রতীকী দৃশ্যে তাকে মৃত্যুর সঙ্গে দাবা খেলতে দেখা যায়।

ভন সিডো সুইডেনের ‘ন্যাশনাল ড্রামা স্কুলে’ পড়াশোনা করেছেন। ১৯৫৫ সালে  আইকনিক পরিচালক ইঙ্গমার বার্গম্যানের সান্নিধ্যে আসেন তিনি। এই জুটি ১১টি সিনেমায় একসঙ্গে কাজ করেন। ভন সিডো অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে বার্গম্যানের ‘সপ্তম সীল’ (১৯৫৭) ‘দ্য এক্সোরিস্ট’ (১৯৭৩) এবং উডি অ্যালেনের ‘হান্না অ্যান্ড হার সিস্টারস’ (১৯৮৬)।

সাম্প্রতিক বছরগুলোতে তিনি ‘গেম অফ থ্রোনস’ সিনেমার ত্রি-চোখের রেভেনের চরিত্রে অভিনয় করেছেন এবং ২০১৫-এর ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’ তেও কাজ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আর নেই অভিনেতা ম্যাক্স ভন সিডো

আপডেট টাইম : ০৩:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০