ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

করোনায় ফের আটকে গেল ‘উনপঞ্চাশ বাতাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • ৪০১ বার

হাওর বার্তা ডেস্কঃ মুক্তি পাচ্ছেনা ‘উনপঞ্চাশ বাতাস’। শুক্রবার (১৩ মার্চ) সিনেমাটির মুক্তি বাতিল করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। করোনা প্রভাবে এমন সংকটময় পরিস্থিতিতে সিনেমাটির মুক্তি হচ্ছেনা বলে জানান তিনি।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট উজ্জ্বল লেখেন, বাংলাদেশের সাম্প্রতিক করোনা ভাইরাস পরিস্থিতি গুরুত্ব সঙ্গে বিবেচনায় করে ১৩ মার্চ ‘উনপঞ্চাশ বাতাস’র মুক্তি বাতিল ঘোষণা করা হলো।

তিনি লেখেন, আমরা জানি দর্শক দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সিনেমাটি দেখার জন্য। কিন্তু এই মুহূর্তে আমরা কোনভাবেই মানুষকে কোন ধরণের বড় জমায়েতে একত্রিত হতে উৎসাহিত করতে চাই না। আমারা বিশ্বাস করি ইতোমধ্যে আপনারা ‘উনপঞ্চাশ বাতাস’কে যে ভালোবাসা দিয়েছেন তা অক্ষুণ্ণ থাকবে। সকলের সুস্বাস্থ্য এবং নিরাপত্তা কামনা করছি।

সিনেমাটিতে ছোট পর্দার অভিনেত্রী শার্লিন ফারজানার সাথে পর্দা ভাগাভাগি করবেন ইমতিয়াজ বর্ষণ। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইনও করেছেন উজ্জ্বল নিজেই। এছাড়া ‘উনপঞ্চাশ বাতাস’ শার্লিন ফারজানার প্রথম সিনেমা।

সিনেমায় আরও অভিনয় করেছেন ইলোরা গওহর, ইনামুল হক, সেঁজুতি, মানস বন্দ্যোপাধ্যায়, খায়রুল বাসার প্রমুখ। এর আগে প্রথমে ২৮ ফেব্রুয়ারি সিনেমাটির মুক্তির ঘোষণা দেয়া হলেও সেটি পিছিয়ে ১৩ মার্চ করা হয়। এবার করোনার কারণে এই তারিখেও সিনেমাটি মুক্তি পাচ্ছে না।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনা ভাইরাসে পাওয়া গেছে। গত রোববার রোগতত্ত্ব, রোগ-নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বিষয়টি নিশ্চিত করেছে। এরপর থেকে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনায় ফের আটকে গেল ‘উনপঞ্চাশ বাতাস

আপডেট টাইম : ০৯:২৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০