ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আসছে অধরার প্রথম ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ এর আগে অধরা খান অভিনীত এবং ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ এবং শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ ছবি দু’টি মুক্তি পায়। তবে তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘পাগলের মতো ভালোবাসি’। রোববার তার অভিনীত এ সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এজন্য বেশ উচ্ছ্বসিত এই চিত্রনায়িকা। অধরা খান বলেন, আমার অভিনীত প্রথম সিনেমা এটি। তাই আনন্দটা অন্যরকম। এর আগে দু’টি সিনেমা মুক্তি পেলেও আমি এই সিনেমাটির জন্য অপেক্ষা করছিলাম। এবার সেন্সর ছাড়পত্র পেয়েছে ।

খুব শিগগরিই দর্শকরা ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে অধরা খানের নায়ক হিসেবে দর্শকরা আসিফ নূর এবং সুমিত সেনকে দেখতে পাবেন। নির্মাতা শাহীন সুমন বলেন, সামনে রোজার ঈদ। ঈদের আগে মুক্তির কোনো তারিখ খালি  নেই। তাই আমরা ঈদুল ফিতরের পরই সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই। এদিকে এর আগে অধরা খান অভিনীত ‘নায়ক’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন বাপ্পি চৌধুরী। আর ‘মাতাল’ সিনেমায় দর্শকরা অধরার নায়ক হিসেবে দেখেছেন সাইমন সাদিককে। এদিকে খুব শিগগিরই একটি নতুন সিনেমার কাজ শুরু করবেন অধরা খান। তবে এ ছবির বিস্তারিত তথ্য কাজ শুরুর পরই দিতে চান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আসছে অধরার প্রথম ছবি

আপডেট টাইম : ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০