ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

করোনা আতঙ্কে হলিউড অভিনেতার ভারত সফর বাতিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণের জেরে ভারতে আসার পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল করলেন হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ।

জানা গেছে, দুই দিনের সফরে ১৬ মার্চ ভারতে আসার কথা ছিল ‌‘থর’ অভিনেতা হেমসওয়ার্থের। স্যাম হারগ্রেভের নির্দেশনায় নতুন ছবি ‘এক্সট্র্যাকশন’ ছবিটির প্রচারে তার ভারতে আসার কথা ছিল।

করোনা সংক্রমণ ঠেকাতে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি জনসমাগম থেকে সকলকে দূরে থাকার নির্দেশ দেয়। সেই নির্দেশনার পরে ভারতে আসার ঝুঁকি হয়ে যাবে বলেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এই হলিউড অভিনেতা। উল্লেখ্য, বাংলাদেশের রাজধানী ঢাকার নামানুসারে এর আগে ‘এক্সট্র্যাকশন’ ছবিটির নাম ছিল ‘ঢাকা’। শেষ মুহূর্তে হলিউডের এই ছবিটির নাম পালটে রাখা হয় ‘এক্সট্র্যাকশন’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন হলিউড সুপারহিরো ক্রিস হেমসওয়ার্থ। ছবিটির সঙ্গে ঢাকা শহরের যোগ থাকায়, বাংলাদেশেও ছবিটি নিয়ে আগ্রহ প্রবল। এই ছবিতে আরও রয়েছেন ইরানি শিল্পী গোলশিফতা ফারাহানি, হলিউডের ডেভিড হারবার, ডেরেক লু, বলিউডের পঙ্কজ ত্রিপাঠি, রণদ্বীপ হুদা-সহ অনেকে। আগামী ২৪ এপ্রিল ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এরই মধ্যে ছবির ফার্স্টলুক প্রকাশ করেছে ইউএসএ টুডে। এই ছবিতে ‘টাইলার রেক’-এর চরিত্রে অভিনয় করেছেন হেমসওয়ার্থ। জানা গিয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকা শহর ঘিরেই আবর্তিত হয়েছে ছবির কাহিনী। তবে, ছবিটির বেশির ভাগ দৃশ্য শ্যুট হয়েছে ভারত ও থাইল্যান্ডে। বাংলাদেশেও  গত ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন পুরনো ঢাকায় এবং সংসদ ভবন চত্বরে ছবিটির শ্যুটিং হয়েছে। হেমসওয়ার্থ অভিনীত ‘এক্সট্র্যাকশন’ অ্যাকশন ও থ্রিলারধর্মী ছবি। শুটিংয়ের জন্য ঢাকার আদলে বানানো হয় ছোট্ট একটি শহরও। ছবিতে দেখা যাবে, অপহৃত এক শিশুকে ঢাকা থেকে উদ্ধার করবেন হেমসওয়ার্থ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনা আতঙ্কে হলিউড অভিনেতার ভারত সফর বাতিল

আপডেট টাইম : ০৮:৩৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০