ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

দিন- দ্য ডে’ নিয়ে ফিরছেন অনন্ত-বর্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ৩০৫ বার

হাওর বার্তা  ডেস্কঃ দীর্ঘ দিন পর সিনেমায় ফিরছেন অনন্ত জলিল। তার সঙ্গে ফিরছেন বর্ষাও। তারা জুটি বেঁধেছেন অভিনয় করেছেন ভিন্ন ঘরানার গল্পে বিগ বাজেটের সিনেমা ‘দিন- দ্য ডে’তে। জানা গেছে আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে ছবিটি। একটি ঘনিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দিন- দ্য ডে’। প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছে ছবিটি। এর বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

২০১৮ সালে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত। ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও অভিনয় করছেন।

ছবিটিতে অনন্তকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে। নানারকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসগোষ্ঠিদের দমনে অভিযানে অংশ নিতে দেখা যাবে তাকে। ছবিটিতে ইসলাম ধর্মের সঠিক ও সুন্দর বার্তা তুলে ধরা হবে। ধুন্ধুমার অ্যাকশানে ভরপুর ছবিটিতে থাকবে পারস্য সভ্যতার আমেজ।

২০১৯ সাল থেকে শুটিং শুরু হয় ছবিটির। ইরানের হেরাতের দুর্গম পাহাড় ও মরুভূমি, আফগানিস্তান সীমান্তে শুটিং চলেছে ছবিটির। এছাড়াও ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত দেশটির আরো অনেক লোকেশনই দেখা যাবে এ ছবিতে। পাশাপাশি বাংলাদেশের বুড়িগঙ্গা ব্রিজ, ৩০০ ফিট, হেমায়েতপুরে শিল্প পার্কসহ বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যায়ন হয়েছে।

ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত অনন্ত জলিল। বিভিন্ন সাক্ষাতকার ও সমাজিক যোগাযোগ বার্তায় বারবার তিনি দর্শককে ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস বাস্তবে আমার ছবির সিনেমার শুটিং দেখে আপনি হলিউডের সিনেমা দেখার অভিজ্ঞতা লাভ করবেন।

সম্প্রতি প্রযোজক সমিতির বনভোজনে অনন্ত জলিল প্রথমবারের মতো ‘দিন-দ্য ডে’ ছবির ট্রেলার উন্মোচন করেন। অ্যাকশন ও রহস্যে ঘেরা ছবিটির গল্পের প্রয়োজনে বাংলাদেশ, আফগানিস্তান ও ইরানের চোখধাঁধানো লোকেশনে মারপিটের দৃশ্য ধারণ করা হয়, যা ট্রেলারে দেখে পছন্দ করেন উপস্থিত চলচ্চিত্রকর্মীরা।

অনন্ত’র সূত্রে নিশ্চিত হওয়া গেছে, আসছে কোরবানি ঈদে ছবিটি ইরান ও বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশে মুক্তি পাবে। শিগগিরই এর ট্রেলারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দিন- দ্য ডে’ নিয়ে ফিরছেন অনন্ত-বর্ষা

আপডেট টাইম : ০৬:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০