ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

করোনা-ঝুঁকিতে নিতিনের বিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা নিতিন। প্রেমিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা। গত ১৫ ফেব্রুয়ারি ভারতের হায়দরাবাদে শালিনি-নিতিন বাগদান সারেন। এ সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

আগামী ১৬ এপ্রিল দুবাইতে নিতিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরই মধ্যে নিতিনের বাবা-মা দুবাইতে বিলাসবহুল একটি হোটেল রিজার্ভ করে রেখেছেন। বেশ ঘটা করে বিয়ের আয়োজন চলছে। হিন্দু রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলেও জানা গেছে।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, নিতিন-শালিনির বিয়ের আয়োজন চললেও করোনা ভাইরাস আতঙ্কে রয়েছে তাদের পরিবার। তারা এখন বিয়ের লোকেশন পরিবর্তন করার কথা ভাবছে।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, নিতিন-শালিনির বিয়ে পূর্ব নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। কিন্তু ভেন্যু পরিবর্তন করে তারা এখন হায়দরাবাদে অনুষ্ঠান পরিকল্পনার কথা ভাবছে। কারণ করোনাভাইরাস আতঙ্কে মানুষ এখন জনাকীর্ণ স্থানে যেতে চাচ্ছে না। আর হাঁপানি রোগী ও বয়স্করা এ রোগের ঝুঁকিতে রয়েছেন।

শালিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন। শালিনি-নিতিন পরস্পরকে চার বছর ধরে চেনেন। দীর্ঘ দিন প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই প্রেমিক যুগল।

নিতিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভীষ্ম’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ভেঙ্কি কুড়ুমুলা পরিচালিত এ সিনেমা গত ২১ ফেব্রুয়ারি মুক্তি পায়। এছাড়া ‘নিতিন-২৮’ এবং ‘রং দে’ নামে দুটি সিনেমার কাজ নিতিনের হাতে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনা-ঝুঁকিতে নিতিনের বিয়ে

আপডেট টাইম : ১০:৩৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০