ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

মেয়েরা সবাই সুপারস্টার: মিমি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ বহু প্রতিভার অধিকারী কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। ছোট থেকেই তিনি ডাকাবুকো হিসেবে পরিচিত। ক্যারাটেতে চ্যাম্পিয়ন। পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়। গত বছর আবার তার নামের আগে সংসদ সদস্য পদবীও জুড়েছে। ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর আসন থেকে তিনি বিপুল ভোটে জিতেছেন।

এখানেই শেষ নয়, মিমি ভালো গানও গাইতে পারেন। পাশাপাশি তিনি পশুপ্রেমী। বাড়িতে রয়েছে তার দুটি পোষ্য। তাদের সঙ্গে খুনসুটির ছবি প্রায়ই মিমির ইনস্টাগ্রামে দেখা যায়। বাড়ি, অভিনয় এবং সংসদীয় আসন- সবটাই খুব সুন্দর করে সামলান নায়িকা। নিয়মিত যান সংসদে। তাই রবিবার নারী দিবসে নারীদের জন্য বিশেষ বার্তা দিলেন মিমি।

অভিনেত্রী ইনস্টাগ্রামে লেখেন, ‘যুগ যুগ ধরে নারীরা সমাজের জন্য অনেক কিছু করে এসেছেন। আজ সমাজ যেখানে দাঁড়িয়ে তার অবদান কিন্তু নারীদেরও। নারী শক্তি নিয়ে আমরা কথা বলি। তাই নারীদের সম্মান করাটা আমাদের কর্তব্য। তাদেরকে আরও এগিয়ে দেয়া আমাদের কর্তব্য।’

মিমি আরও লেখেন, ‘আপনার সৌন্দর্য কখনই বিচারের মাপকাঠি নয়। গায়ের রং, উচ্চতা, আপনি রোগা না মোটা তা দিয়ে মোটেই বিচার হবে না আপনার কাজ। মেয়েরা সবাই সুপারস্টার। মেয়েরা অনেক বেশি শক্তিশালী। আপনাদের সবার জন্য আমার অনেক ভালোবাসা রইল। সকলকে নারী দিবসের শুভেচ্ছা।’

নারীদের সর্বতো ভাবে এগিয়ে নিয়ে যেতে অনেক রকম প্রকল্প নিয়েছেন মিমি। তার মধ্যে আছে শক্তি, সুকন্যা। যাদবপুরের সোনারপুর এলাকায় মেয়েদের আত্মরক্ষার জন্য তার উদ্যোগে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প। সেখানে ফ্রিতে চলে মার্শাল আর্টের ট্রেনিং। প্রতিটি স্কুলে বসিয়েছেন ন্যাপকিন ভেন্ডিং মেশিন। সংস্কার করেছেন বেশ কিছু মাঠ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মেয়েরা সবাই সুপারস্টার: মিমি

আপডেট টাইম : ১০:০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০