ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

এখনই কিছু বলতে পারছি না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ গত বছর ঈদুল ফিতরে ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তির কথা ছিল। সম্ভব না হওয়ায় ঈদুল আজহায় ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। সেই তারিখ পরিবর্তনের পর অবশেষে শুক্রবার ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত এ ছবিটি দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছবিসহ নানা বিষয় নিয়ে শাকিবের সঙ্গে কথা বলে লিখেছেন কামরুজ্জামান মিলু
‘শাহেনশাহ’ ছবি মুক্তির তারিখ এতবার পরিবর্তন হলো কেন?
এটা প্রযোজনা প্রতিষ্ঠানই ভালো বলতে পারবে। তবে ছবি মুক্তির তারিখ এতবার পরিবর্তন হওয়া ঠিক না। কোনো কারণে একবার তারিখ মিস হতে পারে। এ ছবির বেশ কয়েকবার মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। দর্শকরা তো কনফিউশনে থাকে আদৌ কি ছবি রিলিজ হচ্ছে! রিলিজের দু’দিন আগে গিয়েও একবার এ ছবির তারিখ পরিবর্তন করা হয়েছিল।

‘বীর’ এরপর ‘শাহেনশাহ’ মুক্তি পেলো। সিনেমা হলে গিয়ে ছবি দেখেছেন কি?
আমি ছবিটি সিনেমা হলে গিয়ে দেখেছি। মুক্তির প্রথম দিনেই দেখা হয়েছে। আমি চাই বছরজুড়ে ভালো ছবি দেখার প্র্যাকটিস দর্শকদের মধ্যে তৈরি হোক।
দর্শকদের সাড়া কেমন হবে বলে মনে করছেন?
দর্শকদের সাড়ার আগে তো আমি ভাবছি কতবার একটা ছবির তারিখ পরিবর্তন করা যায়? কারণ একবার হলে মানা যায়। তাই বলে কয়েকবার! দর্শকরাও তো বিরক্ত হয়ে যায়। বাঘ এলো বাঘ এলো বলতে বলতে সত্যিই বাঘ চলে এলে তখন কেউ বুঝতেই পারবে না। এমন ঘটনাই ঘটেছে ছবিটির মুক্তি নিয়ে। তবে এখন ছবির নাম পরিবর্তন এবং মুক্তির তারিখ পরিবর্তনের বিষয়টি বেশি দেখা যাচ্ছে। যাই হোক আমি চাই দর্শকদের ছবি দেখার প্র্যাকটিস তৈরি হোক। বছরজুড়ে ভালো মানের সিনেমা আমাদের প্রেক্ষাগৃহে থাকা উচিত।
কলকাতায় মিটিংয়ে যাবার কথা ছিল- যাওয়া হয়নি?
না। এর মধ্যে আর কলকাতায় যাওয়া হয়নি। বর্তমানে দেশেই আছি। ‘শাহেনশাহ’ নিয়েই আছি।
আসছে রোজার ঈদের সিনেমা নিয়ে বলুন ?
ঈদে তো শাহীন সুমনের পরিচালনায় একটা সিনেমা মুক্তি পাবে। এর নাম রাখা হয়েছে ‘ক্রিমিনাল’।
এ ছবির পাশাপাশি আপনার অন্য কোনো সিনেমা কি রোজার ঈদে আসবে?
সবে তো কাজী হায়াতের ‘বীর’ ছবির পর শামিম আহমেদ রনির ‘শাহেনশাহ’ মুক্তি পেলো। নতুন কাজ নিয়ে এখনই কিছু বলতে পারছি না। দেখা যাক।
দর্শকদের উদ্দেশ্যে সামনের কাজ নিয়ে কি বলবেন ?
নতুন সিনেমা নিয়ে ভাবছি। কিছু সিনেমা নিয়ে কথাও চলছে। সত্যি বলতে সকলে মিলে ভালো মানের সিনেমা উপহার দিতে হবে। দর্শকদেরও ভালো ছবিগুলো প্রেক্ষাগৃহে এসে দেখতে হবে। ছবি দেখার প্র্যাকটিস আগে যেমন ছিল সেটা আবার তৈরি হোক। এটাই দর্শকের কাছে চাওয়া। আর নতুন কাজের খবর খুব দ্রুতই দিচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এখনই কিছু বলতে পারছি না

আপডেট টাইম : ০৯:৫৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০