ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সোনিয়াক চ্যানেলের অতিথি নিপুণ ও অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী সোনিয়া হোসেন। দীর্ঘদিন ধরে শোবিজের বিভিন্ন ক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করছেন তিনি। এবার নিজের নামে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। আর আজ নারী দিবসের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করার পাশাপাশি অনুষ্ঠান পরিচালনাও করেছেন তিনি। চ্যানেলের নাম ‌সোনিয়াক। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন চলচ্চিত্রের দুই সফল মুখ নিপুণ ও অপু বিশ্বাস। ‌মিঠাওয়ালা প্রেজেন্টস রাইজ সেলেব্রেটিং উইমেনহুড শীর্ষক এ অনুষ্ঠানের একটি অংশে অপু বিশ্বাস সিঙ্গেল মাদার নিয়ে কথা বলেন। তিনি বলেন, সিঙ্গেল মাদার শুধু না।

আনমেরিড অবস্থায় অনেকের প্রেগনেন্সি হয়ে যায়। তারা সুসাইডের পথও অনেক সময় বেছে নেয়। এ সময় অনেকে মেয়েদের দোষ দিলেও আমার দৃষ্টিতে দোষ দুজনেরই থাকে। ওই জায়গা থেকে মেন্টালি, ফিজিক্যালি বা আর্থিকভাবে কোনো কিছুতেই মেয়েটা তখন সাপোর্ট পায় না। নিপুণ আপা তো একটা প্রতিষ্ঠানের মালিক। তাকে ওই জায়গা থেকে হয়ত এখন হিংসা করে। কিন্তু আমার জায়গা থেকে সে সহমর্মিতা হিসেবে দেখে বা ভাবে ঠিকমত আমি চলতে পারছে কি-না। আমাকে অনেক সময় হিংসে করেও বসে। হাজবেন্ড নেই তার, বাচ্চাকে কেনাে আইএসডির মত বড় স্কুলে সন্তানকে পড়াবে ? আর আইএসডিতে গেলে তার বাচ্চা বাচ্চা লুক কেনো থাকবে, আমি তো একটু আরামদায়ক ট্রাউসার টাইপের ড্রেস পড়তে পছন্দ করি। কিন্তু এটাতেও সমস্যা তখন। তাদের ধারণা, অপু কেনাে এসব ড্রেস পড়বে, আইএসডিতে তো ঝাড়ু দেবার কথা তার। কেনাে গাড়ি পরিবর্তন করছে। আরও অনেক কিছু।

তাই অনুষ্ঠানটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের দেশে সিঙ্গেল মাদার যেহেতু বেড়ে যাচ্ছে তাই আমাদের যে সরকারপ্রধান আছে উনার কাছে আবেদন থাকবে যে তিনিও একজন মা। আমি চাই একটা মেয়ে হয়ে মেয়ের লাইফ, ক্যারেক্টার বাচ্চাকে নিয়ে নিরাপদভাবে চলার জন্য যেন একটা আইন করা হয়। একটা সময় পর্যন্ত যেন সরকার তাদের (সিঙ্গেল মাদাররা ) সাপোর্ট দেয়। এরকম একটা ফান্ড ক্রিয়েট বা প্রজেক্ট করা। অনুষ্ঠানে নিপুণকে একটা সময় সোনিয়া প্রশ্ন করেন যে, কখনো কি মনে হয় নি যে অপু বিশ্বাসের মত সব ছবি ব্লকবাস্টার যদি দেওয়া যেত-আর সব সিনেমায় যদি আমার হিরো হিসেবে শাকিব খান থাকত। আর অপু বিশ্বাস কখনো মনে হয়েছে কিনা যে, আমি কেনো দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম না ? নিপুণ জবাবে বলেন, আমি যখন পিতার আসন ছবির কাজে কাস্ট হলাম তখন একটা স্টুডিওতে পরিচালক এফ আই মানিক ভাই পরিচয় করে দিয়ে বললেন অপু আসছো। এই হচ্ছে তোমার কো-আর্টিস্ট।এ ছবির আরেকজন নায়িকা। প্রতিযোগিতা আসলে তখনই আসতো যদি আমি আগে থেকে রিসার্চ করতাম। আমি তো তখন হুট করেই দাঁড়িয়ে গেছি। তখন আমার কাছে শুধু মনে হয়েছে যে, আমাকেও স্ক্রিনে ভালোলাগতে হবে, অপুকেও ভালোলাগতে হবে । আমি অনেক সফল হিরোইনদের সঙ্গে কাজ করেছি। তখন আমি নতুন ছিলাম। মেকাপ দেওয়া নিয়েও অনেক কাহিনী হয়েছিল। আর অপু বিশ্বাস জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বলেন, দেবদাস ছবিতে আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার কথা ছিল। দেবদাস পৃথিবীতে যতবার বানানো হবে ততবার কাউন্ট হবে। বলিউডের শাহরুখ খানের দেবদাস ছিল ১১ নাম্বার। আমাদেরটা ছিল ১২ নাম্বার। কবরী আপা করেছিলেন সেটা ছিল ৯ নাম্বার। যতবার বানানো হবে ততবার এটি কাউন্ট করা হবে। সেই জায়গা থেকে আমাদের দেবদাস সিনেমায় আমি পার্বতী চরিত্রে কাজ করি। চলচ্চিত্র পুরস্কারের নিউজে জানলাম চন্দ্রমুখী চরিত্রটা প্রধান চরিত্রে পুরস্কার পাচ্ছে। যেখানে কিনা ভারতের আইফা অ্যাওয়ার্ডে মাধুরী দিক্ষীত সাপোটিং রোলে নিয়েছিল পুরস্কার। আর আমাদের এখানে সাপোর্টিং রোল যে করেছে তাকে প্রধান চরিত্রে পুরস্কার দিয়ে দেয়া হয়েছে। তা্ই এখন ভাবি মানুষের ভালোবাসা আমার কাছে এখন সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। অনুষ্ঠান নিয়ে সোনিয়া হোসেন বলেন, অনুষ্ঠানের কনসেপ্ট আমার। এ চ্যানেলে শুধু টক শো না ড্যান্স শো, শর্ট স্টোরি, ট্র্যাভেল ব্লগসহ ভিন্ন ধরনের কনটেন্ট থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সোনিয়াক চ্যানেলের অতিথি নিপুণ ও অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৯:৫৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০