ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সার্কাস ও স্টেজেই ব্যস্ত মুনমুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ এক সময় রুপালি পর্দা দাপিয়ে বেড়িয়েছেন চিত্রনায়িকা মুনমুন। তবে বর্তমানে সিনেমার চেয়ে সার্কাস ও স্টেজ শোতে বেশি সময় দিচ্ছেন তিনি। জানা যায়, গ্রেট রওশন, লায়ন, অলিম্পিক, নিউ স্টার, রাজমনি, সাধনা- এসব সার্কাস পার্টির মালিকরাই নিয়মিত যোগাযোগ রেখে শো করান তাকে দিয়ে। ওই সব সার্কাসের মঞ্চে দাপটের সঙ্গে কাজ করছেন মুনমুন ও তার জীবনসঙ্গী রোবেন। মুনমুন বলেন, আমি ও রোবেন একসঙ্গে অনেক সার্কাস ও স্টেজ শোতে পারফর্ম করছি। দেশের নামি সার্কাস পার্টিগুলোর সঙ্গে কাজ হয়েছে আমাদের। সবশেষ একটি শোতে ৬ লাখের বেশি দর্শক হয়েছে। শাবনূরের সিনেমার জনপ্রিয় গানগুলোতে পারফর্ম করি আমরা।

দর্শকরা যখন মঞ্চের সামনে থেকে বলে ‘আই লাভ ইউ মুনমুন’। খুব ভালো লাগে আমার। আমি এ ধরনের শো খুব উপভোগ করি। তবে আগের চেয়ে বর্তমানে সার্কাস ও স্টেজ শো নানা কারণে কমেছে বলে জানান এই নায়িকা। বর্তমানে মুনমুন অভিনীত ‘রাগী’ ও ‘তোলপাড়’ শীর্ষক দু’টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। দুই ছবিতেই খল নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মুনমুন। এক সময় রুপালি পর্দায় নিয়মিত কাজ করেছেন চিত্রনায়িকা মুনমুন, ময়ূরী, ঝুমকা, মেঘা, শাপলা, নাসরিনসহ আরো অনেকে। তাদের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগও ছিল শুরু থেকে। তবে বরাবরই মুনমুন এই অভিযোগ অস্বীকার করেছেন। রমজান মাস ব্যতীত বাকি ১১ মাসই স্টেজ শো, সার্কাসের মঞ্চে ব্যস্ত থাকেন। জানা যায়, মাসের ২০-২৫ দিনই কোনো না কোনো সার্কাস অথবা স্টেজে শো থাকে তাদের। দু-একদিনের শোতে এক লাখ টাকার মতো পারিশ্রমিক পান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সার্কাস ও স্টেজেই ব্যস্ত মুনমুন

আপডেট টাইম : ০৯:৪৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০