ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

অপারেশন সুন্দরবন’-এ কলকাতার নায়িকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ নামের সিনেমা। র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থায়নে চলচ্চিত্রটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড। ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক।

দীপংকর দীপন জানান, গেল বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হয়। দুই লটে শুটিং হয়ে এখন চলছে শেষ লটের শুটিং। ‘অপারেশন সুন্দরবন’ দিয়ে দর্শনা বণিক এবার যাত্রা করলেন বাংলাদেশের সিনেমায়।

দীপংকর দীপন বলেন, কয়েকদিন শুটিং হলেই ক্যামেরা ক্লোজ হবে। দর্শনা শেষ লটের শুটিংয়ে অংশ নিয়েছেন গত সপ্তাহ থেকেই। এরমধ্যে ৫ থেকে ৬ দিন কাজ করেছেন। এই লটের শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন। ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করছেন দর্শনা। বাকিটা চমক থাকুক।

অভিনেত্রী দর্শনা বণিক বলেন, বাংলাদেশের ভাষা, সংস্কৃতি, খাবার, পোশাক সবই কলকাতার মতো। তাই এখানে আসলে মনে হয় না বিদেশে এসেছি। একটা ভালো লাগা কাজ করে। এর আগে গায়ক ইমরান মাহমুদুলের ‘তোর নামের ইচ্ছেরা’ গানে মিউজিক ভিডিওতে কাজ করে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে।

তিনি বলেন, তবে আগ্রহটা বেশি ছিলো বাংলাদেশের সিনেমা নিয়ে। অবশেষে খুব দারুণ একটি গল্পে খুব ভালো একটি টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। এনজয় করছি। দর্শকও ছবিটি এনজয় করবেন।

দর্শনা জানান, তিনি গেল ২ মার্চ বাংলাদেশে এসেছেন। পরদিন থেকেই সুন্দরবনে শুটিংয়ে অংশ নেন। টানা কাজ শেষ করে আগামী সপ্তাহেই ফিরে যাবেন কলকাতায়।

‘অপারেশন সুন্দরবন’ ছবিতে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল হক রোশান, তাসকিন রহমান, সামিনা বাশার, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমানসহ অনেকেই।

এদিকে গেল মাসে মুক্তি পায় দর্শনা অভিনীত ছবি ‘হুল্লোড়’। ছবিটিতে দর্শনা ছাড়াও আরো অভিনয় করেছেন সোহম, শ্রাবন্তী, ওম। কলকাতার ছবির বাইরে তিনি অভিনয় করেছেন তামিল সিনেমাতেও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অপারেশন সুন্দরবন’-এ কলকাতার নায়িকা

আপডেট টাইম : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০