ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

চলতি মাসেই প্রেক্ষাগৃহে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • ২৫৭ বার

হাওর  বার্তা ডেস্কঃ  ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের সঙ্গে ‘নোলক’ ছবির পর চিত্রনায়িকা ববি অভিনীত চলচ্চিত্র ‘বেপরোয়া’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর ববি সৈকত নাসিরের ‘আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমার কাজ করেন। চলতি মাসে নতুন আরেকটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন ববি। এ প্রসঙ্গে এ নায়িকা বলেন, ভালো কাজের জন্য বিরতি নেওয়াটা মন্দ নয়। চাইলে আরো অনেক কাজ করা যেত। কিন্তু করিনি। মাঝে শুধু ‘আকবর’ নামে নতুন ছবির শুটিং এফডিসিতে করেছি। আসছে ২০শে মার্চ ‘আমার মা’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আমার বিশ্বাস ছবির গল্পটি দর্শকদের ভালো লাগবে। কিছুদিন আগে বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পায় ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। ছবিটি নিয়ে আমি আশাবাদী। এ ছবিতে ববিকে প্রথমবারের মতো ডিএ তায়েবের বিপরীতে দেখা যাবে। ‘আমার মা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনোয়ারা। অভিনয়ে আরো আছেন সোহেল খান, জাহিদ হোসেন শোভন, কল্যাণ কোরাইয়া, টুনটুনি প্রমুখ। গত বছরের শেষে পশ্চিমবঙ্গে ববি অভিনীত এবং ভারতের নির্মাতা জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘রক্তমুখী নীলা’ সিনেমাটি মুক্তি পায়। এ ছবিটি বাংলাদেশেও মুক্তি পাবার কথা রয়েছে। এসব কাজের বাইরে বাংলাদেশে তার অভিনীত আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবির নাম ‘বৃদ্ধাশ্রম’। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। সরকারি অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। এছাড়া শিগগিরই নতুন আরেকটি সিনেমার খবর দিবেন বলে জানান ববি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চলতি মাসেই প্রেক্ষাগৃহে

আপডেট টাইম : ০৮:৪৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০