ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

এক থাপ্পড়েই ডিভোর্স! নারীবাদী সিনেমার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ এরই মধ্যে বেশ কিছু নারীবাদী ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তাপসী পান্নু। তার সবশেষ ছবি অনুভব সিনহা পরিচালিত ‘থাপ্পড়’ সমালোচক মহলে প্রশংসিত হয়েছে। আবার অনেকেই এর সমালোচনাও করেছেন। গার্হস্থ্য নির্যাতনের বিষয়টি তুলে ধরতে গিয়ে অনুভব সিং কাচা কাজ করে ফেলেননি তো? এবার ছবির মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন ‘বাঘি থ্রি’ খ্যাত পরিচালক আহমেদ খান।

আহমেদকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই ছবির কনসেপ্ট আমার খুব অদ্ভুত লেগেছে। স্ত্রীকে একটা থাপ্পড় মারলেই কি স্বামী-স্ত্রীর মধ্যে পাকাপাকি বিচ্ছেদ হয়ে যায়? যদি স্ত্রীর কোনো সমস্যা হয়, তাহলে তারও স্বামীকে পাল্টা থাপ্পড় মারা উচিত। আমি যদি কখনও আমার স্ত্রীকে থাপ্পড় মারি, তারও পাল্টা আমাকে থাপ্পড় মারা উচিত। যদি সে বলে সে আমার সঙ্গে থাকতে চায় না, আমিও তাকে পাল্টা সে কথা বলতে পারি। কিন্তু সেটা দিয়ে কি আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে?’

উল্লেখ্য, সমালোচকদের প্রশংসা পেলেও ছবিটি বক্স অফিসে সেভাবে চলছে না। যদিও এর আগে বলিউডের নারীকেন্দ্রিক অনেক সিনেমা দুর্দান্ত হিট হয়েছে। আহমেদের এই প্রতিক্রিয়া পাওয়ার পরে তাপসীর কাছেও এই বিষয়ে প্রশ্ন রাখা হয়। তাপসী এর জবাবে তার স্বভাবোচিত ভঙ্গিতে বলেন, ‘এই বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। আহমেদের যা ঠিক মনে হয়, সেটা নিয়ে ও ছবি বানায়। আমাদের যা ঠিক মনে হয়েছে, সেটা আমরা বানিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত তো দর্শকের হাতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এক থাপ্পড়েই ডিভোর্স! নারীবাদী সিনেমার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

আপডেট টাইম : ০৮:২৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০