ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ কণ্ঠে শোনো পৃথিবী শোনো নারী দিবসের গান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ শোনো পৃথিবী শোনো’—শিরোনামে বিশ্ব নারী দিবস উপলক্ষে একটি ভিন্নধর্মী গান করেছেন সংগীত পরিবারের সন্তান হুমায়রা বশির ও রাজা বশির। এই দু’জন কিংবদন্তী সংগীতশিল্পী বশির আহমেদের পুত্র ও কন্যা। গানটিতে মোট ১১ জনের কর্ম সমন্বয় করা হয়েছে। গেয়েছেন দুই প্রজন্ম এবং বিভিন্ন ঘরানার ৮ নারী সংগীতশিল্পী।

আবিদা সুলতানা, ফরিদা পারভিন, অনিমা রায়, হুমায়রা বশির, মৌটুসী পার্থ, প্রিয়াঙ্কা গোপ, সুকন্যা মজুমদার, তিথি ও নওরিন শরিফ শারলিন। গানের একটি অংশ আবৃত্তি করেছেন রুপা চক্রবর্তী ও অধরা জাহান। আর গানের আরেকটি অংশে নৃত্য পরিবেশনা করেছেন মুনমুন মুস্তাফা। অধরা জাহানের লেখা এই গানের সুরারোপ করেছেন হুমায়রা বশির, সংগীত পরিচালনা ও ভিডিও গ্রাফি করেছেন রাজা বশির, সহযোগী পরিচালনায় সারগাম ও রাজা রুনু। আজ এফডিসিতে গানটির প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে এই গান নিয়ে আলোচনায় অংশ নেবেন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, সংগীত পরিচালক আজাদ রহমান, শেখ সাদী খান, গীতিকার রফিকুজ্জামান, শহীদুল্লাহ ফরায়েজী ও চলচ্চিত্র অভিনেত্রী কবরী সারোয়ার।

গানটির নির্মাতা হুমায়রা বশির ও রাজা বশির বলেছেন, এই গানের মাধ্যমে তারা সংগীতের বিভিন্ন ঘরানা এবং দুই প্রজন্মের মধ্যে একটি মেলবন্ধনের চেষ্টা করেছেন। গানটি সর্বমহলের সংগীতপ্রিয় শ্রোতাদের মুগ্ধ করবে। তারা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়েছেন এই গানে অংশ নেওয়া প্রত্যেক শিল্পী এবং কলাকুশলীকে। গানটি উত্সর্গ করা হয়েছে বশির আহমেদ ও মিনা বশিরকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১১ কণ্ঠে শোনো পৃথিবী শোনো নারী দিবসের গান

আপডেট টাইম : ০৮:১৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০