ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

১৫ দিনের জন্য প্রথম কলকাতার সিনেমায় কাজ করতে যাচ্ছেন মোশাররফ করিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতায় আজ থেকে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ‘ডিকশনারি’ নামে তার নতুন সিনেমার কাজ শুরু করবেন। মঞ্চ থেকে টিভি নাটক। তারপর চলচ্চিত্র। সব ক্ষেত্রে জনপ্রিয়তা এই অভিনেতার। এবারই প্রথম কলকাতার সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের পর্যটকমন্ত্রী ও নির্মাতা ব্রাত্য বসু। কলকাতায় যাবার আগে গতকাল ‘ডিকশনারি’ সিনেমাটি নিয়ে মোশাররফ করিম বলেন, এরইমধ্যে কলকাতার বোলপুরে প্রথম দফার দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। আমি গিয়েই শুটিংয়ে যোগ দেবো।

বুদ্ধদেব গুহ’র দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মাণ হচ্ছে এ সিনেমাটি। এর একটি গল্পে আমি কাজ করবো। এতে আমার চরিত্র নব্য ব্যবসায়ীর। টানা দুই সপ্তাহ সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়ে আবার ঢাকায় ফিরবো। আশা করি, এ ছবিটি দর্শকরা পছন্দ করবেন। ছবিটিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করছেন কলকাতার একঝাঁক তারকা। সেই তালিকায় আছেন আবির চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, পৌলমী বসু এবং চিত্রনায়িকা নুসরাত জাহান। উল্লেখ্য, এর আগে মোশাররফ করিম ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘প্রজাপতি’, ‘টেলিভিশন’, ‘জালালের গল্প’, ‘অজ্ঞাতনামা’, ‘কমলা রকেট’, ‘হালদা’ নামের ছবিগুলোতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। অন্যদিকে, ইউটিউবের কল্যাণে পশ্চিমবঙ্গের দর্শক তার নাটক খুব উপভোগ করেন। এবার ‘ডিকশনারি’ দিয়ে ওপার বাংলার সিনেমায় যাত্রা শুরু করলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

১৫ দিনের জন্য প্রথম কলকাতার সিনেমায় কাজ করতে যাচ্ছেন মোশাররফ করিম

আপডেট টাইম : ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০