ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

তাপসীর থাপ্পড় নিয়ে পরিচালকের প্রশ্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ অনুভব সিনহা পরিচালিত ও তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পড়’ সমালোচক মহলে প্রশংসিত। তবে ওই ছবির মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রশ্ন তুললেন বলিউডের আরেক পরিচালক আহমেদ খান।

সম্প্রতি এই পরিচালকের ‘বাগি থ্রি’ মুক্তি পেয়েছে। ছবির এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে আহমেদ খান ‘থাপ্পড়’ নিয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘এই ছবির কনসেপ্ট আমার খুব অদ্ভুত লেগেছে। স্ত্রীকে একটা থাপ্পড় মারলেই কি স্বামী-স্ত্রীর মধ্যে পাকাপাকি বিচ্ছেদ হয়ে যায়? যদি স্ত্রীর কোনো সমস্যা হয়, তা হলে তারও স্বামীকে পাল্টা থাপ্পড় মারা উচিত।’’

আহমেদ আরও বলেন, ‘‘আমি যদি কখনো আমার স্ত্রীকে থাপ্পড় মারি, তারও উল্টে আমাকে থাপ্পড় মারা উচিত। যদি সে বলে সে আমার সঙ্গে থাকতে চায় না, আমিও তাকে পাল্টা সে কথা বলতে পারি। কিন্তু সেটা দিয়ে কি আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে?’’

এ দিকে তাপসী এর জবাবে স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, ‘‘এই বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। আহমেদের যা ঠিক মনে হয়, সেটা নিয়ে ও ছবি বানায়। আমাদের যা ঠিক মনে হয়েছে, সেটা আমরা বানিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত তো দর্শকের হাতে।’’

সমালোচকদের প্রশংসা পেলেও ‘থাপ্পড়’ বক্স অফিসে সেভাবে চলছে না। আর শুক্রবার মুক্তি পাওয়া ‘বাগি থ্রি’ ততটা প্রশংসা পায়নি, তবে প্রথম দিনে ভালোই দর্শক পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তাপসীর থাপ্পড় নিয়ে পরিচালকের প্রশ্ন

আপডেট টাইম : ১০:২৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০