হাওর বার্তা ডেস্কঃ বলিউডের ব্যস্ততম অভিনেতী জ্যকুলিন ফার্নান্দেজের সময়টা যে বেশ ভালোই যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে একের পর এক হিট ছবি। ভক্তদের মনে পাকা জায়গা তৈরি করে এখন অন্যতম দর্শকপ্রিয় নায়িকা তিনি। শ্রীলঙ্কায় সুন্দরী প্রতিযোগিতায় জেতার পরই ভাগ্য নিয়ে এসেছিলেন ভারতে। বলিউডে প্রবেশ করেই নজর কেড়েছিলেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। যদিও প্রথম প্রথম এ দেশে এসে খাবার, সংস্কৃতি ও ভাষা নিয়ে সমস্যায় পড়েছিলেন নায়িকা। বিষয়টি নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জ্যাকুলিন বলেছেন, আমি এখানকার নই।
তাই আমি জানতাম আমি কোনওদিনই সোনাক্ষী সিনহার মতো হিন্দি বলতে পারব না। এমনকী আমার সহ-অভিনেতারাও আমার হিন্দি বলার ধরন নকল করত। আমার খুব রাগ হত। এরকম নয় যে আমি চেষ্টা করতাম না। আমি ঘণ্টার পর ঘণ্টা হিন্দি শেখার ক্লাসে যেতাম। কিন্তু আমাকে নিয়ে অনেকেই হাসাহাসি করত। জ্যাকুলিনের আরো দাবি শুধুই বন্ধুরা নয়, ইন্ডাস্ট্রির অনেকেই তাকে ব্যঙ্গ করতেন। নায়িকার কথায়, একটা দিওয়ালি পার্টিতে গিয়েছিলাম একেবারে ভারতীয় পোশাক পরে। তিন জন অভিনেতা আমাকে বলেছিল জ্যাকি তুমি খুব চেষ্টা করছ ভারতীয় হওায়ার, বাহ!। জ্যাকুলিন বলেন, সহকর্মীরাও ব্যঙ্গ করতো আমাকে নিয়ে। বিষয়টি ভয়াবহ আকার ধারণ করেছিলো। খোলামেলা পোশাক নিয়েও কথা শুনতে হয়েছে। কিন্তু হেরে যাওয়ার পাত্রী আমি ছিলাম না। এখনকার জায়গায় আসতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এখনও সেসব কথা মনে পড়ে মাঝেমধ্যেই। তখন মনোবলটা আরো বেড়ে যায়।
Reporter Name 
























