ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বহু নাটকীয়তার পর মুক্তি পাচ্ছে শাহেনশাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  ঢালিউডের নায়ক শাকিব খান অভিনীত ‘বীর’ সিনেমা মুক্তি পায় ভালোবাসা দিবসে। ছবিটি এখনো বেশ কিছু হলে চলছে। নতুন খবর হচ্ছে শুক্রবার ফের দেশের ১২০টির হলে শাহেনশাহ ছবি নিয়ে হাজির হচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনে হয় শাহেনশাহ ছবির মহরত। এরপর একই বছরের ২৩ অক্টোবররে এফডিসিতে শুরু হয় শাহেনশাহ শুটিং। ঢাকা ও ঢাকার আশেপাশে টানা শুটিংয়ের ফলে দ্রুত শেষ হয় ছবির কাজ।

শাহেনশাহ ছবিটির মুক্তি নিয়ে বহু নাটক হয়েছে। কয়েক দফা মুক্তির তারিখ নির্ধারণ হবার পরও আলোর মুখ দেখেনি। গেল বছরের পহেলা বৈশাখে মুক্তি দেয়ার লক্ষ্যে শুটিং শুরু হয়েছিল ছবিটির।

এরপর প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দেয় রোজার ঈদে মুক্তি পাবে শাহেনশাহ। কিন্তু কোনো এক অজানা কারণে স্থগিত করা হয় মুক্তি। বলা হয় কোরবানির ঈদে বড় পরিসরে ছবিটি মুক্তি পাবে। কিন্তু সে সময়ও মুক্তি পায়নি। অবশেষে বহু নাটকীয়তার পর ছবিটি শুক্রবার আলোর মুখ দেখছে।

এ বিষয়ে শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান বলেন, শুধুমাত্র উৎসবে মুক্তির জন্য ছবিটি আটকে রেখেছিলাম। চূড়ান্ত সিদ্ধান্ত ছিল ঈদুল ফিতরে মুক্তি দেবো। কিন্তু বেশ কয়েকজন হল মালিকের অনুরোধে ৬ মার্চ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।  তবে আশার কথা হচ্ছে, ছবিটির মুক্তি উপলক্ষ্যে নতুন করে ৫০টির বেশি হল খুলেছে।

শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন দুই নায়িকা নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। ছবিটিতে লায়লা ও প্রিয়া চরিত্রে দেখা যাবে এই দুই নায়িকাকে।

শাকিব, নুসরাত ফারিয়া ও রোদেলা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, চিত্রনায়ক উজ্জল, মিশা সওদাগর ও আহমেদ শরিফসহ অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বহু নাটকীয়তার পর মুক্তি পাচ্ছে শাহেনশাহ

আপডেট টাইম : ০৩:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০