ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জোকার চরিত্রে জনি ডেপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ সবচেয়ে জনপ্রিয় সুপারহিরো ব্যাটম্যানকে নতুন আঙ্গিকে বড়পর্দায় আনতে চলেছেন পরিচালক ম্যাট রিভস। হালে যে গুজব উঠেছে- রবার্ট প্যাটিনসনের প্রতিদ্বন্দ্বী গোথাম শহরের ক্রাইম প্রিন্স জোকার হচ্ছেন জনি ডেপ।

গত বছর বক্স অফিস থেকে শুরু করে অস্কারসহ অন্যান্য পুরস্কারের আসরে ঝড় তোলে হোয়াকিন ফনিক্স অভিনীত ‘জোকার’। এর পর থেকে এই অভিনেতাকে সুপার ভিলেনের চরিত্রে আবার দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। তখনই এলো নতুন খবর। তবে কোনো পক্ষই খবরটি নিশ্চিত করেনি, আপাতত শুধুই ইন্টারনেটের ঝড়।

বর্তমানে সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি জটিলতা সামলাতে ব্যস্ত আছেন ডেপ। সঙ্গে হলিউডে বড় কাজ খুঁজছেন। সম্প্রতি তাকে ‘ফ্যান্টাস্টিক বিস্টস টু’তে গ্রিন্ডেলওয়াল্ড চরিত্রে দেখা গেছে, পরের পর্বেও থাকছেন। এরপর? শোনা যাচ্ছে, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজিতে ডিজনি আবারও তাকে জ্যাক স্প্যারো চরিত্রে চাইছে। তবে একে অনেকে গুজব বলছে।

মূলত হিথ লেজারের আগে ক্রিস্টোফার নোলানের ‘ব্যাটম্যান ট্রিলজি’তে ভক্তদের জোকার চরিত্রে প্রথম পছন্দ ছিলেন জনি ডেপ। সম্ভবত এক দশক পর সেই ঘটনার পুনরাবৃত্তি হলো।

এ দিকে ‘লাইটহাউস’ সিনেমায় জুটি হওয়ার পর রবার্ট প্যাটিনসনের সঙ্গে আবার উইলেম ডাফোকে চাইছেন অনেকে।

২০২১ সালের ২৫ জুন মুক্তি পাবে নতুন ‘ব্যাটম্যান ট্রিলজি’র প্রথম কিস্তি। তার আগেই চমক দিয়ে প্রকাশ হবে- জোকার সেই ছবিতে থাকছে কিনা? বা কে হতে যাচ্ছে জোকার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জোকার চরিত্রে জনি ডেপ

আপডেট টাইম : ০৩:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০