ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

শুটিংয়ের ৮ বছর পর ছাড়পত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শুটিং শুরু হয়েছিল ২০১০ সালে। কাজ চলে থমকে থমকে। শেষ হতে লেগেছে দু-বছর। ৮ বছর পর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় সিনেমাটি। অবশেষে গত সোমবার বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে ‘সৌভাগ্য’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা এফ আই মানিক। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়িকা মৌসুমী।

সিনেমাটির কথা দর্শকরা ভুলে গিয়েছেন। ইন্ডাস্ট্রির চরম হতাশার মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে চলচ্চিত্রটি। পরিচালক এফ আই মানিক বলেন, ‘আর দেরি করতে চাই না। সেন্সর পেলেও এখনও সবকিছু গোছানো হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব সিনেমাটি মুক্তি দেবো।’ ডিপজল বলেন, ‘বাংলাদেশের গুণী নির্মাতা এফ আই মানিক অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এছাড়া মৌসুমীও ঢাকাই ইন্ডাস্ট্রির সফল নায়িকা। আমরা দুজন মিলে বেশ কিছু ছবি দর্শককে উপহার দিয়েছি। আশা করছি, এই সিনেমাও দর্শকের ভালো লাগবে।’

মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে সৌভাগ্য। এতে আরও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডি জে সোহেল প্রমুখ।

২০১৭ সালের অক্টোবরে মুক্তি পায় ডিপজল-মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘দুলাভাই জিন্দাবাদ’। ছবিটি পরিচালনা করেন প্রখ্যাত নির্মাতা মনতাজুর রহমান আকবর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শুটিংয়ের ৮ বছর পর ছাড়পত্র

আপডেট টাইম : ০৯:১৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০