ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সাইফ চন্দনের ছবিতে মিলন-রাহা জুটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ গত বছরের পরে নভেম্বরে শুরু হয়েছে সাইফ চন্দন পরিচালিত ‘ওস্তাদ’ সিনেমার শুটিং। প্রথমদিকে তাসকিন রহমান, জিয়াউর রোশন ও নবাগতা উষ্ণ হক সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন। এবার এতে যুক্ত হয়েছেন আনিসুর রহমান মিলন ও রাহা তানহা খান। সম্প্রতি পুরান ঢাকায় ‘ওস্তাদ’র দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। মিলন ও তানহা শুটিংয়ে অংশ নিয়েছেন।

সিনেমাটি প্রসঙ্গে অভিনেতা মিলন বলেন, সুন্দর একটি গল্পের সিনেমা ‘ওস্তাদ’। রোশান, তাসকিন ও উষ্ণের সঙ্গে এখনো কাজ করা হয়নি। তবে রাহার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। নিজের চরিত্র নিয়ে তিনি বেশ মনোযোগী। মিলনের সঙ্গে এটি রাহার প্রথম কাজ। তার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে এই অভিনেত্রী বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

পরিচালক সাইফ চন্দন জানান, পুরান ঢাকার রাজনীতি, ক্ষমতার লড়াই এবং এলাকার ওস্তাদি নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে সিনেমাটির গল্প গড়ে উঠেছে। এতে আরও দেখা যাবে প্রেম, সম্পর্ক ও সামাজিক নানা বিষয়।

‘ওস্তাদ’র সংলাপ লিখেছেন ফেরারি ফরহাদ। চিত্রনাট্য করেছেন সাইফ চন্দন নিজেই। ফিল্ম ওয়ার্ল্ডের প্রযোজনায় সিনেমাটির শুটিং চলছে রাজধানীর সূত্রাপুর, লালবাগ, কেরানীগঞ্জ, গেণ্ডারিয়া, নারিন্দা, ডাইল পট্টিসহ আশপাশের এলাকায়। এতে আরও অভিনয় করছেন শানু শিবা, ডন, তানভীর, আরিফ, আনোয়ার, রাজ রিপা ও যুবরাজসহ অর্ধশতাধিক অভিনয়শিল্পী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সাইফ চন্দনের ছবিতে মিলন-রাহা জুটি

আপডেট টাইম : ০২:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০