ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বঙ্গবন্ধু’র বায়োপিকে নির্বাচিত শিল্পীদের তালিকা প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের ৫০টি চরিত্রের জন্য অভিনয়শিল্পীদের প্রাথমিক তালিকার প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ওয়েবসাইটে ১লা মার্চ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ শীর্ষক বায়োপিকের বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে ৫০জন নির্বাচিত অভিনেতা-অভিনেত্রীদের আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই তালিকা অনুযায়ী বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক আরেফিন শুভ। এছাড়া নুসরাত ইমরোজ তিশা করবেন রেণুর বড়বেলার চরিত্রে এবং শেখ  হাসিনার ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। এছাড়া রেণুর ছোটবেলার চরিত্রে দীঘি, শেখ হাসিনার বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া, পাকিস্তানি আর্মি অফিসারের চরিত্রে শতাব্দী ওয়াদুদ, তাজউদ্দিন আহমেদের চরিত্রে ফেরদৌস, আবদুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, রেণুর দাদার চরিত্রে গাজী রাকায়েত, সাহেরা খাতুন (বয়স্ক) চরিত্রে দিলারা জামান, এ, কে, ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, সোহ্‌রাওয়ার্দীর চরিত্রে তৌকির আহমেদ, আইয়ুব খান চরিত্রে মিশা সওদাগর, শওকত মিয়ার চরিত্রে সিয়াম আহমেদ অভিনয় করবেন। এছাড়া আরো বেশকিছু চরিত্রে বাংলাদেশের অনেক অভিনয়শিল্পীরা অভিনয় করবেন। উল্লেখ্য, বিএফডিসির যুগ্মসচিব ও ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত তালিকায় মোট ৫০ জন অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়েছে। এ ছবিটি পরিচালনা করবেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল।

১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে এর জন্য এফডিসি’র বিভিন্ন ফ্লোরে সেট নির্মাণের কাজ চলছে। জানা যায়, শিগগিরই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ সিনেমার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বঙ্গবন্ধু’র বায়োপিকে নির্বাচিত শিল্পীদের তালিকা প্রকাশ

আপডেট টাইম : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০