ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আশাবাদী মম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরে নতুন কোনো ধারাবাহিক নাটকে নেই জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। চলচ্চিত্র এবং ছোটপর্দার একক নাটক-টেলিছবিতেই এখন ব্যস্ততা তার। মম সম্প্রতি শেষ করেছেন ‘আগামীকাল’ শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং। এতে তিনি জুটি বেঁধেছেন মডেল-অভিনেতা ইমনের সঙ্গে। এটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। ইমনের বিপরীতে একই নির্মাতার আরো একটি ছবি নিয়ে এ অভিনেত্রীকে দেখা যেতে পারে বলে জানান তিনি। মম বলেন, ‘আগামীকাল’ ছবির গল্প চমৎকার। এখানে বেশ অন্যরকম একটি চরিত্রে কাজ করেছি।

ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। এ গ্ল্যামারকন্যাকে সর্বশেষ দেখা গেছে রায়হান রাফির ‘দহন’ চলচ্চিত্রে। ২০১৮ সালে এটি মুক্তি পায়। এদিকে এরইমধ্যে আসছে বৈশাখের দু’টি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটক দু’টি হচ্ছে- ‘এক বৈশাখী ভোরে’ এবং ‘বনলতা ও  জোনাকির গল্প’। দু’টি নাটকই রচনা ও পরিচালনা করছেন সাগর জাহান। দু’টি নাটকে তিনি জুটি বেঁধেছেন মোশাররফ করিমের বিপরীতে। মম বলেন, সাগর জাহান ভাই আমার প্রিয় নাট্যকার এবং নির্মাতাদের মধ্যে অন্যতম। তার গল্প ও পরিচালনায় নির্দ্বিধায় কাজ করতে পারি।  বেশ যত্ন নিয়ে কাজ করেন তিনি। দু’টি নাটকেরই গল্প ভীষণ ভালোলাগার। সহশিল্পী হিসেবে মোশাররফ ভাই থাকা মানেই হলো অভিনয়ে আরো কিছু নতুন অভিজ্ঞতা যুক্ত হওয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আশাবাদী মম

আপডেট টাইম : ০৯:৫৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০