ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

এক ফ্রেমে ইমন-মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার এক ফ্রেমে অভিনয় করতে যাচ্ছেন রূপালী পর্দার দুই তারকা ইমন ও মাহিয়া মাহি। পরীমনি ও রোশানকে নিয়ে ‘রক্ত’ চলচ্চিত্র নির্মাণের তিন বছর পর মাহিয়া মাহি ও ইমনকে নিয়ে ‘ব্লাড’ নামে আরেক চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জহির রায়হান কালার ল্যাবে এসএমএস প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ছবিটির মহরতে নায়ক-নায়িকাকে পরিচয় করিয়ে দেয়া হয়। এতে মাহির বিপরীতে আরেক অভিনেতা রোশানের অভিনয়ের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত ইমনকেই চূড়ান্ত করা হয়। চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে হাজির হবেন মাহি। তিনি বলেন, অনেকদিন ধরেই পরিকল্পনা চলছিল। পরিচালক যখন ‘রক্ত’ সিনেমাটি বানালেন তখন আমি বলেছিলাম পরবর্তীতে আপনার অ্যাকশন চলচ্চিত্রে কাজ করতে চাই। তিনি সেই কথা রেখেছেন।

এটি পুরোটাই লেডি অ্যাকশন সিনেমা। দুই বোনের গল্পই তুলে আনা হয়েছে কাহিনীতে। আশা করছি, কাজটি অনেক ভালো হবে। শিগগিরই ছবিটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানান ছবির পরিচালক। ইমন ছবিটি নিয়ে বলেন, ভালো একটি সিনেমার কাজ হতে যাচ্ছে। আশা করি, দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন। রুম্মান রশিদ খানের উপস্থাপনায় ‘ব্লাড’ ছবির মহরতে আরও উপস্থিত ছিলেন নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক, প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, প্রযোজক এমডি ইকবাল, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, পরিচালক শাহীন সুমন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এক ফ্রেমে ইমন-মাহি

আপডেট টাইম : ১১:০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০