ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সাব্বির নাসিরের ‘মৃত জোনাকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই ভাই শেখ সামী মাহমুদ ও শেখ শাফি মাহমুদের গানের প্রজেক্ট ‘এপিরাস’। বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের গানের সংগীতায়োজন করেন তারা। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডে তারা চার বছর ধরে কাজ করছেন। তাদের সংগীতায়োজনে মিকা সিং ও আলী কুলি মির্জার ‘ইশকাম’সহ বেশকিছু গান সাড়া ফেলেছে। এবার তাদের সুর ও সংগীতে কাজ করলেন সংগীতশিল্পী সাব্বির নাসির। তিনি বলেন, ‘হর্ষ’ গানটি শোনার পর শাফি মুগ্ধ হয়ে মুম্বই থেকে আমাকে ফোন করে তাদের গানে আমাকে নেয়ার আগ্রহ প্রকাশ করেন। এরপর নতুন গানের কাজ শুরু হয়। সাব্বির নাসির একজন ব্লুজ এবং রক ঘরানার সংগীতশিল্পী।

প্রথম দিকে কিছুটা সিদ্ধান্তহীনতায় ছিলেন। তারপর সিদ্ধান্তে আসেন ‘এপিরাস’ এর সাথে ই ডি এম এর উপর এই নিরীক্ষাধর্মী কাজটি করার। এ গানটির কন্ঠ ধারণ হয় মুম্বইয়ে। ‘মৃত জোনাকি’ শীর্ষক এ গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন তানিম রহমান অংশু। আর তাতে মডেল হিসেবে সালহা খানম নাদিয়া এবং আশফাক কাজ করেছেন। সাব্বির নাসিরের কণ্ঠে ‘মৃত জোনাকি’ গানটি গানচিল থেকে আজ প্রকাশ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সাব্বির নাসিরের ‘মৃত জোনাকি

আপডেট টাইম : ১১:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০