ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ফিরছেন নায়িকা হয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পুরো নাম প্রার্থনা ফারদিন দীঘি হলেও দর্শকরা তাকে দীঘি নামেই চিনেন। চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া দীঘি এবার নায়িকা হয়ে বড় পর্দায় কাজ শুরু করতে যাচ্ছেন। এরইমধ্যে বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি। সে ছবির গল্পগুলো ভালোভাবে পড়ছেন এই তারকা। গত শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনের একটি অনুষ্ঠানে চিত্রনায়ক ইমনের সঙ্গে মঞ্চে উপস্থাপনাও করেন দীঘি। গতকাল মানবজমিনকে দীঘি বলেন, শিল্পী সমিতির বনভোজনে ইমন ভাইয়ের সঙ্গে মঞ্চে উপস্থাপনা করলাম। ভালো লেগেছে আমার। এদিকে নতুন বেশকিছু সিনেমার কাহিনী হাতে পেয়েছি।

সে গল্পগুলো পড়ছি। খুব শিগগিরই বড় পর্দায় কাজ শুরু করবো। নায়িকা হিসেবেই কি তাকে এবার দর্শকরা বড় পর্দায় পাবেন ? এ প্রশ্নের জবাবে দীঘি বলেন, হ্যাঁ। এবার নায়িকা হয়েই কাজ করবো। সেজন্যই এতদিন কোনো নতুন কাজ হাতে নেয়া হয়নি। তবে নায়ক হিসেবে কে থাকবে সেটা এখনই জানাতে চান না দীঘি। চমক হিসেবেই রাখতে চান নায়কের নাম। উল্লেখ্য, পাঁচ থেকে ছয় বছর বয়সে দীঘি ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেন। ‘কাবুলিওয়ালা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘এক টাকার বউ’ সিনেমায় অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন দীঘি। মাঝে লম্বা সময় কাজ বন্ধ করে মনোযোগ দেন পড়ালেখায়। পড়াশুনার পাশাপাশি ভালো কাহিনীর সিনেমায় কাজ করতে চান দীঘি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফিরছেন নায়িকা হয়ে

আপডেট টাইম : ০৯:৫৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০