ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জুটি বাঁধছেন প্রভাস-দীপিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণী সিনেমার পরিচালক নাগ অশ্বিন তার পরবর্তী সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। নাম ঠিক না হওয়া এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রভাস।

অন্যদিকে গুঞ্জন উঠেছে, এ সিনেমায় দীপিকা পাড়ুকোনকে নেওয়ার পরিকল্পনা করেছেন নাগ অশ্বিন। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করবেন দীপিকা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটিতে একটি সূত্র বলেন, ‘‘নাগ অশ্বিন তার সিনেমায় বলিউডের কোনো অভিনেত্রীকে নিতে চাইছেন। এক্ষেত্রে দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার কথা ভেবেছেন। বিশেষ করে ‘পিকু’ খ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে চাইছেন এই নির্মাতা।’’

২০০৬ সালে কন্নড় ভাষার একটি সিনেমায় অভিনয় করেন দীপিকা। ২০১৪ সালে রজনীকান্তের হাত ধরে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। এজন্য দক্ষিণী সিনেমার দর্শকের কাছে পরিচিত মুখ এই অভিনেত্রী। তাই প্রভাসের বিপরীতে সিনেমাটিতে দীপিকার অভিনয়ের সম্ভাবনার গুঞ্জনই ভারি হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এবারই প্রথম নয় ২০১৮ সালের শুরুর দিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছিল, জুটি বেঁধে বলিউড সিনেমায় অভিনয় করবেন দীপিকা-প্রভাস। যদিও তা গুঞ্জনে আটকে ছিল।

দীপিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছাপাক’। এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালকে নিয়ে তৈরি হয়েছে এটি। মেঘনা গুলজার পরিচালিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। পাশাপাশি ফক্স স্টুডিওর সঙ্গে এই সিনেমা প্রযোজনাও করেছেন দীপিকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জুটি বাঁধছেন প্রভাস-দীপিকা

আপডেট টাইম : ০৯:২৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০