ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সেন্সরে যাচ্ছে ডিপজলের তিন ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ একসঙ্গে বেশ কয়েকটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গতকাল তিনি মানবজমিনকে বলেন, আজ সেন্সরে ‘সৌভাগ্য’ ছবিটি জমা হবে। এরপর ‘এ দেশ তোমার আমার’ জমা দেবো। এ দু’টি সিনেমা পরিচালনা করেছেন এফ আই মানিক। আর কিছু কাজ শেষ করে ‘এক কোটি টাকা’ সিনেমাটিও জমা দেবো। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। একের পর এক এই ছবিগুলো মুক্তি দেয়ার ইচ্ছা রয়েছে। আর শিগগিরই নতুন সিনেমারও ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

এদিকে ‘সৌভাগ্য’ ছবিতে অভিনয় করেছেন ডিপজল, মৌসুমী, কাজী মারুফ, তমা মির্জা, তন্দ্রা, মিজু আহমেদ, ডিজে সোহেল প্রমুখ। এর গল্প ভাবনায় রয়েছেন ডিপজল নিজেই। ‘সৌভাগ্য’ সিনেমাটিতে দর্শকের মনে রাখার মতো একটি গল্প তুলে ধরা হয়েছে বলেও জানান ডিপজল। অন্যদিকে বাকি দুই ছবি নিয়ে ডিপজল আরো বলেন, ‘এ দেশ তোমার আমার’ ও ‘এক কোটি টাকা’ ছবি দু’টির গল্পও অন্যরকম। বলতে গেলে তিনটি সিনেমার গল্প তিন ধরনের। আমি বরাবরই সিনেমার গল্পের ওপর জোর দেই। গল্প ভালো না হলে তা করি না। প্রয়োজনে সিনেমা বানানো বন্ধ করে দেই। দর্শকের চাহিদার সঙ্গে আমার চিন্তা-ভাবনা মিলিয়ে সিনেমা নির্মাণ করতে পছন্দ করি। যে তিনটি সিনেমা তৈরি হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে মুক্তি দেব। তবে ‘সৌভাগ্য’ ঈদের আগে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে এ ছবিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সেন্সরে যাচ্ছে ডিপজলের তিন ছবি

আপডেট টাইম : ০৩:১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০