ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ক্ষোভ প্রকাশ করলেন শাবনূর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্ত প্রতিবেদনে সালমান শাহ্‌র সঙ্গে শাবনূরের ঘনিষ্ঠতার কথা বলা হয়েছে। তবে এ প্রতিবেদন নিয়ে কিছুই জানতেন না বলে জানান ঢালিউডের এক সময়ের নাম্বার ওয়ান চিত্রনায়িকা শাবনূর। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। প্রতিবেদনে তার নাম উঠে আসাতে ক্ষোভ প্রকাশ করেন এ চিত্রনায়িকা। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, এই ইস্যুতে তো আমি তেমন কেউ না। লড়াই চলছিল সালমান শাহ্‌র মা আর সামিরার মধ্যে। এখানে আমাকে টানার তো কথা নয়। প্রতিবেদন নিয়ে আমি কিছুই জানতাম না।

মিডিয়ার বরাতেই এসব এখন জানছি। সামিরা (সালমানের তৎকালীন স্ত্রী) একবার বলেছে, আমার ভুলের জন্য আমাকে সরি বলতে। আবার এক গণমাধ্যমে পড়লাম সে বলেছে, আমাকে সালমানের কানের কাছে মুখ নিয়ে কথা বলতে দেখে তার খারাপ লাগত। তার বাসায় গিয়ে সালমানকে ভাইয়া ভাইয়া বলে ডাকতাম, বেশি মিশতাম সেটি তার ভালো লাগত না। এসব কথার মাধ্যমে সে কী বোঝাতে চাচ্ছে তা স্পষ্ট নয়। তবে আমি আগেও বলেছি, এখনও বলছি, সালমান আমার কো-আর্টিস্ট ছিল, ভাইবোনের মতো সম্পর্ক ছিল আমাদের। সামিরাও সেটি জানত। শুধু সামিরা নয়, সালমানের মা নীলা আন্টিও তো সেটি জানতেন। আন্টিকে আমি অনেক শ্রদ্ধা করি। তবে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে আমাকে ঘিরে নানান কথা বলেছেন তিনি। এ ধরনের কথা বলার কোনো অধিকার নেই উনার। তিনি আমার পরিবার সম্পর্কে না জেনে এভাবে কথা বলতে পারেন না। তার এই কথা প্রত্যাহার করতে হবে। আন্টিকে অনুরোধ করবো কারও সম্পর্কে কোনো কথা বলার আগে দয়া করে খোঁজখবর নিবেন। আমার পরিবারের সবাই স্ব স্ব ক্ষেত্রে ভীষণ সম্মানিত। সিনেমায় অভিনয় করতে আসা আমি শাবনূর কখনোই পারিবারিক পরিচয়টাকে সামনে আনিনি। একসময়ের হার্টথ্রব চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৩ বছর পর পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের পর চিত্রনায়িকা শাবনূর, সালমানের তৎকালীন স্ত্রী সামিরা হক ও তার মা নীলা চৌধুরী গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। তেমনি একটি বক্তব্য দিতে গিয়ে শাবনূরকে ‘তৃতীয় শ্রেণির মেয়ে’ বলেন সালমান শাহ্‌’র মা নীলা চৌধুরী। এ ধরনের কথা নীলা চৌধুরী কোনোভাবেই বলতে পারেন না বলে ক্ষোভ প্রকাশ করেন শাবনূর। এ রকম কথা বলতে থাকলে প্রয়োজনে দেশে এসে মানহানির মামলা করতেও পিছপা হবেন না বলেও জানান তিনি। উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহ্‌’র মৃত্যুর কারণ আত্মহত্যা উল্লেখ করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষোভ প্রকাশ করলেন শাবনূর

আপডেট টাইম : ১০:৫২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০