ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিয়ে করলেন টয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ লিপ ইয়ারকে স্মরনীয় করে রাখতে বিয়ের পিঁড়িতে বসলেন লাক্সতারকা মুমতাহিনা টয়া। তার বরও একজন অভিনেতা। নাম শাওন। নাটকে অভিনয়ের পাশাপাশি সম্প্রতি ‘কাঠবিড়ালি’ সিনেমাটিতেও শাওনকে দেখা গেছে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। স্বল্প সংখ্যক কাছের বন্ধু এবং আত্মীয়দের নিয়ে আজ এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করা হবে ঢাকার একটি মিলনায়তনে।

এর আগে বৃহস্পতিবার ঘরোয়া আয়োজনে টয়ার মেহেদী উৎসবে উপস্থিত ছিলেন সাফা কবির, অভিনেতা সিয়ামের পত্নী অবন্তী, শাওনের বন্ধু, টয়ার বন্ধু ও পরিবারের সদস্যরা। টয়া এবং শাওন অল্প সময়ে কাছের বন্ধুতে পরিণত হন। এরপরে তারা ২০১৯ সালের  শেষের দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালাতে অংশ নিতে যান। সেখানে তাদের বন্ধুত্ব গাঢ় হয় এবং ধীরে ধীরে তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে ভাবা শুরু করেন।

এরপর ভালোবাসার বন্ধনে নিজেদের বাঁধলেন দুই তরুণ অভিনয় শিল্পী টয়া এবং শাওন। বিয়ের পরেই দেশের একটি রিসোর্টে অল্প পরিসরে মধুচন্দ্রিমা সেরে নিবেন বলে জানিয়েছেন এই দম্পতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিয়ে করলেন টয়া

আপডেট টাইম : ০৫:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০