ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নট মণ্ডপে চলছে ‘বসন্তের নাট্যপালা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৪১০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানী থেকে আড়াই শ কিলোমিটার দূরে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব নটমণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে ‘বসন্তের নাট্যপালা’। ২৯ ফেব্রুয়ারি শনিবার ও ১লা মার্চ রবিবার সন্ধ্যা ৬টা ও ৭টায় ‘ও মন পাহিয়া’ নাটকের প্রদর্শনী হবে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ‘হ্যাপী ডেজ’ মঞ্চস্থ হয়েছে।

আফ্রিকান গল্পকার মিআ কোউতোর ‘দ্য বার্ড অব গড’ নামের একটি ছোটগল্প থেকে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।

নাট্যকার বলেন, ‘মনপাহিয়া মানে মনপাখি। আমাদের ভেতরকার যে পাখিটাকে আমরা প্রতিদিন গলা টিপে ধরছি, তারই বেদনার্ত মুক্তির গান। মানুষেরই দাম নেই দুনিয়ায়, অথচ এখানে একটা পাখির জন্য অবিরল অশ্রু আর রক্তক্ষরণ। মানুষকে ভাবাতে পারে নতুন করে।’

মণিপুরি থিয়েটারের সাধারণ সম্পাদক জ্যোতি সিনহা বলেন, ‘ভ্রমণপিপাসু মনটাকে নিয়ে চলে আসুন পর্যটনের জেলা চা কন্যা মৌলভীবাজারের সবুজ ভুবনে। দেশের যে-কোনো প্রান্ত থেকে অনায়াসে বাসে বা ট্রেনে করে আসতে পারেন শ্রীমঙ্গল উপজেলায়, তারপর সিএনজি বা বাসে করে কমলগঞ্জ উপজেলায়। খুব সস্তায় থাকতে পারেন হোটেল বা বাংলোতে, দিনভর চা বাগান, লেক, মণিপুরি জীবনাচার দেখতে দেখতে বিকেলে বা সন্ধ্যায় চলে আসবেন মণিপুরি থিয়েটারের নাটক দেখতে নটমণ্ডপে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নট মণ্ডপে চলছে ‘বসন্তের নাট্যপালা

আপডেট টাইম : ০৫:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০