ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচালনার খাতায় চিত্রনায়িকা শাহনূরের নাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা শাহনূরের দীর্ঘ দিনের ইচ্ছে ছিল নির্দেশনা দিবেন। অবশেষে সেই ইচ্ছে পূরণ হল। নিজ গল্প, ভাবনায় নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘একটি বাংলাদেশ’। নির্মাণের পাশপাশি এতে অভিনয়ও করেন শাহনূর। এতে সহশিল্পী হিসেবে আছেন আরমান পারভেজ মুরাদ।

স্বল্পদৈর্ঘ্যটি প্রযোজনা করেছে শাহনূরের প্রযোজনা প্রতিষ্ঠান মৌ মাল্টিমিডিয়া। গত ২৭ ফেব্রুয়ারি পুবাইলে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

শাহনূর বলেন, ‘নির্মাণের ইচ্ছে বহু দিনের। এবার সেটা পূরণ হলো। ইউনিটের সবাই আমাকে খুব সাহায্য করেছেন। স্বল্পদৈর্ঘ্যটির গল্প বঙ্গবন্ধুকে ঘিরে। তার জন্ম শতবার্ষিকীতে এটি আমার নিবেদন।’

‘একটি বাংলাদেশ’র পাশাপাশি আরও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন শাহনূর ও আরমান পারভেজ মুরাদ। এর নাম ‘বঙ্গবন্ধু দ্য গ্রেট লিডার’। এটি নির্মাণ করেছেন তাজু কামরুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পরিচালনার খাতায় চিত্রনায়িকা শাহনূরের নাম

আপডেট টাইম : ০৪:৪৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০