ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আজ মামুনুর রশীদের ১৮তম জন্ম‌দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ৭২ বছরে পা রাখলেও আজ তার ১৮ বছর জন্মদিন। ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন তিনি। ২৯ ফেব্রুয়া‌রি জন্মগ্রহণ করায় প্রতি চার বছর অন্তর অন্তর আসে তার জন্ম‌দিন। সে হি‌সাবে এবার তার ১৮তম জন্ম‌দিবস।

গুণী এই নাট্যজ‌নের জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হ‌য়ে‌ছে ‘দ্রোহ দাহ স্বপ্নের নাট্য আয়োজন’ শিরোনামের উৎসব। আগামী ৩ মার্চ পর্যন্ত ছয় দিনব্যাপী এ উৎসবে মামুনুর রশীদ রচিত পাঁচটি নাটকের মঞ্চায়ন হবে। এছাড়াও সংগীত, নৃত্য, সেমিনার, প্রদর্শনী, গ্রন্থের মোড়ক উন্মোচন, সংবর্ধনা ও থিয়েটার আড্ডা হচ্ছে।

২৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটায় একাডেমির নন্দনমঞ্চে সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটায় নাট্যশালায় মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় আরণ্যক নাট্যদলের নতুন প্রযোজনা ‘ফেসবুক’-এর উদ্বোধনী প্রদর্শনী হবে। ১ মার্চ একই নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে।

২ মার্চ জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে মামুনুর রশীদের রচনা ও ফয়েজ জহিরের নির্দেশনায় বাঙলা থিয়েটারের প্রযোজনা ‘চে’র সাইকেল’। ৩ মার্চ জাতীয় নাট্যশালায় মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় ‘সংক্রান্তি’ নাটকের প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের সমাপনী হবে।

১৯৬৭ সালে মামুনুর রশীদ তদানীন্তন পূর্ব পাকিস্তানে টেলিভিশনের জন্য নাটক লিখতে শুরু করেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন এবং জড়িত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে।

জন্মদিন নিয়ে এই অভিনেতা বলেন, ‘চার বছর পরপর জন্মদিন আসে আমার জীবনে। চার বছর জন্মদিনের আনন্দ না পাওয়ার যে আক্ষেপ সেটি অনন্য হয়ে আসে যখন জন্মদিন পাই। আপনাদের এত ভালোবাসার যোগ্য কি না, আমি জানি না। দোয়া করবেন, সবসময় যেন আপনাদের এই ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা দিয়ে যেতে পারি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ মামুনুর রশীদের ১৮তম জন্ম‌দিন

আপডেট টাইম : ১০:০০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০