ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির সরব তারকারা নিয়ে বিধ্বংসী পরিস্থিতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের দিল্লির মুসলিমদের ওপর চলছে বর্বর নির্যাতন। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রীতিমতো তোলপাড় গোটা দেশ। ক্রমাগত বাড়ছে মৃত্যুর সংখ্যা । এখন পর্যন্ত সেখানে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। আহতের সংখ্যা ২০০।

এই পরিস্থিতিতে গর্জে উঠেছেন শিল্পী ও কলাকুশলীরা। মিমি চক্রবর্তী থেকে অনির্বাণ ভট্টাচার্যরা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী জানিয়েছেন, মোরা একি বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান আর নি। মোরা রাম-রহিম ভাই ভাই আর নই। নজরুল মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন বার্তা দিয়েছেন।

দিল্লির ঘটনা নিয়ে সরাসরি বিজেপির আইটি সেলকে তোপ দেখেছেন অনির্বাণ ভট্টাচার্য। তার প্রশ্ন দিল্লিতে যা ঘটছে, তা কীভাবে ঘটছে তা বিজেপির আইটি সেলই বলুক। কারণ তারাই তো দেশ চালাচ্ছেন। ২৫ ফেব্রুয়ারি সংহতির বার্তা দিয়ে একটি ফেসবুক পোস্ট করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

তিনি কবিগুরুর ভাষাকে পাথেয় করে লেখেন– অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূর্ব-পশ্চিম আসে তব সিংহাসন-পাশে প্রেমহার হয় গাঁথা। জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।’

দিল্লির এই পরিস্থিতি নিয়ে একটি টুইটে মতপ্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। তিনি বলেছেন, আমি দেখছি না দিল্লি পুড়ছে.., আমি দেখছি মনুষ্যত্ব কুঁকড়ে যাচ্ছে’।

বুধবার নুসরত সোশ্যাল মিডিয়ায় লেখেন– ‘ইউ এবং আই ছাড়া অসম্পূর্ণ আমরা।’ যে ছবিটির মধ্যে লেখা রয়েছে মুসলিম-হিন্দু। কিন্তু এই দু’টো শব্দ থেকেই তিনি বাদ দিয়েছেন ” এবং ‘I’ অক্ষরটি। আর এমন ভাবনা পেশ করেই তিনি দিল্লি নিয়ে নিজের মত প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিল্লির সরব তারকারা নিয়ে বিধ্বংসী পরিস্থিতি

আপডেট টাইম : ০৩:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০