ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ফের আবিরের স্ত্রী হলেন নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতার ব্যস্ত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। গত বছর নিখিল জৈনের সঙ্গে বিয়ে এবং তার আগে বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসার এবং সংসদ একই সঙ্গে সামলাচ্ছেন এই অভিনেত্রী। সঙ্গে অভিনয় তো আছেই।

নুসরাতের ব্যস্ততায় নতুন করে আবার যোগ হয়েছে ব্যবসায়। কিছুদিন আগে অভিনেত্রী আর তার স্বামী নিখিল মিলে ‘ইয়ুভ’ নামে একটি কাপড়ের ব্র্যান্ড চালু করেছেন। এই ব্র্যান্ডের যাবতীয় পোশাক ডিজাইনও করেন নুসরাত।

কাজের ক্ষেত্রে গত বছরের শেষে ‘অসুর’ ছবিটি দিয়ে কামব্যাক করেন নুসরাত জাহান। এই ছবিতে তার সঙ্গে দেখা গেছে জিৎ ও আবির চট্টোপাধ্যায়কে। আবির ছিলেন নুসরাতের স্বামীর চরিত্রে। সেখানে প্রশংসিত হয়েছে নায়িকার অভিনয়। যদিও ছবির বক্স অফিস কালেকশন ততটা ভালো নয়।

এবার আবির ও পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নুসরাত শুরু করেছেন ‘ডিকশনারি’ ছবির কাজ। এবারও আবিরের স্ত্রীর চরিত্রে দেখা যাবে নুসরাতকে। বুদ্ধদেব বসুর ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে এ ছবির চিত্রনাট্য লিখেছেন ব্রাত্য বসু। সম্প্রতি বোলপুরে শুটিংও শুরু করেছেন নুসরাত।

এদিকে চিত্রনাট্য লেখার পাশাপাশি ‘ডিকশনারি’ ছবিটি পরিচালনাও করছেন ব্রাত্য বসু। এর মাধ্যমে দশ বছর পর পরিচালনায় ফিরেছেন এই নির্মাতা। এই ছবিতে পরিচালকের স্ত্রী পৌলমী বসুও অভিনয় করছেন । আরও আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফের আবিরের স্ত্রী হলেন নুসরাত

আপডেট টাইম : ১০:১৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০