ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিয়ে করলেন সংগীত পরিচালক ইমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার শওকত আলী ইমন বিয়ে করেছেন। একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা হৃদিতা রেজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় ইমনের বোন কণ্ঠশিল্পী আবিদা সুলতানার বাসায় ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শওকত আলী ইমনের জন্ম ১৯৭১ সালে ঢাকায়। সংগীতের আবহেই বেড়ে ওঠা তার। মা মুসলিমা বেগম ছিলেন সংগীতশিল্পী। দুই বোন আবিদা সুলতানা ও রেবেকা সুলতানাও সংগীতশিল্পী হিসেবে নামডাক ছড়িয়েছেন দেশজুড়ে। ১৯৯৬ সালে চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে নাম লেখান ইমন।

মাঝে কয়েক বছর বিরতি দিয়ে ফের চলচ্চিত্রের সংগীত পরিচালনা চালিয়ে যান। দেশের গণ্ডি পেরিয়ে ভারতের কলকাতাতেও চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ঢাকা-কলকাতা মিলিয়ে অর্ধ শতাধিক চলচ্চিত্রে তিনি সংগীত পরিচালনা করেছেন। ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। শওকত আলী ইমন এর আগে বিজরী বরকতুল্লাহর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। ১৭ বছর সংসার করার পর বিচ্ছেদ হয় তাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিয়ে করলেন সংগীত পরিচালক ইমন

আপডেট টাইম : ১০:০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০