ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

এলো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার প্রথম দর্শন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ আসছে মার্চে মুক্তি পেতে যাচ্ছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানান সিনেমার প্রযোজক সৈয়দ আশিক রহমান।

জনপ্রিয় দুই চিত্রতারকা বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির প্রথম চলচ্চিত্র এটি। এই সিনেমার মধ্যে দিয়ে বিরতি ভেঙে আবারও বড় পর্দার দর্শকের মন মাতাতে আসছেন ঢাকার সিনেমার কুইন খ্যাত অপু বিশ্বাস।

দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমার ফাস্টলুক প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ফাস্টলুক পোস্টারে বাপ্পী-অপুকে ফেস্টিভ্যাল মুডে দেখা গেছে। আপাতদৃষ্টিতে ধারণা করা হচ্ছে, সিনেমায় দুই তারকার ভরপুর রসায়ন পাবেন দর্শক।

পরিচালক দেবাশীষ বিশ্বাসও ঠিক তেমন ধারণাই দিলেন। তার মতে, তারকা বহুল সিনেমাটি রোমান্টিক ও কমেডি ঘরানার। দর্শক বাপ্পী-অপুকে নতুনভাবে খুঁজে পাবেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ সিনেমায়। এতে বাপ্পীর চরিত্রের নাম আবির আর অপুর ঈশানা।

বাপ্পী ও অপু ছাড়া আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, উদিত নারায়ণ, সাধনা সারগম, আকাশ সেন, ইমরান ও লিজা।  সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এলো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার প্রথম দর্শন

আপডেট টাইম : ০৭:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০