ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আটকে রেখে ধর্ষণের অভিযোগ গায়িকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ গ্র্যামি-পুরস্কারে সমৃদ্ধ গায়িকা ডাফি। কিন্তু সাম্প্রতিক সময়ে জীবনের এক কালো অধ্যায়ের কথা তিনি জানালেন ইনস্টাগ্রামে। দীর্ঘদিন ধরেই দর্শকের চোখের আড়ালে রয়েছেন তিনি। কিন্তু কেন? নিজেকে গুছিয়ে  ফের একবার গানের জগতে, দর্শকের মাঝে নিয়ে আসতে সময় নিয়েছেন তিনি। কারণ, তার শরীরকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়েছে বলেই দাবি গায়িকার। দীর্ঘদিন তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন গায়িকা। এরপর এক সাংবাদিকের সহায়তায় তিনি সেখান থেকে বের হয়ে স্বাভাবিক জীবন যাপনের চেষ্টা করেছেন। ইনস্টাগ্রামে নিজের ছবি-সহ দীর্ঘ পোস্টে ডাফি ফ্যানেদের কাছে সাহায্যের আবেদন করেছেন।

মঙ্গলবার পোস্ট করে ডাফি ফিরে আসার জন্য তার সময় নেওয়ার কারণ বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, আপনারা ভাবতে পারেন কেন আমি আমার গলা ব্যবহার করিনি নিজের বেদনা প্রকাশের জন্য। আমি আসলে চাইনি পৃথিবী আমার চোখে দুঃখ দেখুক। আমি নিজেকে জিজ্ঞেস করেছি, আমি কীভাবে গাইব যদি হৃদয়ই ভেঙে যায়। খুব ধীরে ধীরে সে ক্ষতে মলম পড়ল। ২০০৮ সালে ডাফির প্রথম অ্যালবাম ‘রকফেরি’ প্রকাশ হয়। গ্র্যামিতে এটি সেরা পপ ভোকাল অ্যালবামের পুরস্কার  পেয়েছিল। তার গান ‘মার্সি’ অসম্ভব জনপ্রিয়তা পায়। এর পর ২০১০-এ প্রকাশিত হয় অ্যালবাম ‘এন্ডলেসলি’। যদিও তার পর থেকেই তিনি আর গান গাননি। যদিও ধীরে ধীরে নিজেকে সামলাতে চেয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আটকে রেখে ধর্ষণের অভিযোগ গায়িকার

আপডেট টাইম : ০২:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০