ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

অপূর্বর সঙ্গে ‘মিথ্যে প্রেম’-এ তানহা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোটপর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব সারাবছরই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। সম্প্রতি শেষ করলেন ‘মিথ্যে প্রেম’ নামের নতুন একটি নাটকের কাজ। এটি রচনা ও পরিচালনা করেছেন সোহেল আরমান। নাটকটিতে অপূর্ব প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়ার সঙ্গে।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, নীলা উচ্চবিত্ত পরিবারের মেয়ে। তার ছোট বোনকে বাসায় পরাতে আসেন রনি। ছোট বোনকে পড়াতে গিয়ে একটা সময় বড় বোন নীলাকে পছন্দ করে ফেলেন রনি। কিন্তু সেটা প্রকাশ করেননি। একটা সময় নীলাকে বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিতে থাকে পরিবার। নীলার বাবার বন্ধুর ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়।

কিন্তু নীলা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চায়। সে ভিসার জন্য অপেক্ষা করতে থাকে। এই কথাগুলো রনির সঙ্গে শেয়ার করেন। এরপর নীলার ভিসার সব ব্যবস্থা করে দেন রনি। নীলা যখন সব গুছিয়ে বাইরে যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছায় সেসময় রনিকে জানায় যে, সে তাকে ভালোবাসে। আর ঠিক সে সময় নীলা কিডন্যাপ হয়ে যায়। এমনই গল্পে এগিয়েছে নাটকটি।

‘মিথ্যে প্রেম’ নাটেকর শুটিংয়ের ফাঁকে অপূর্ব ও তানহা তাসনিয়া

‘মিথ্যে প্রেম’ নাটেকর শুটিংয়ের ফাঁকে অপূর্ব ও তানহা তাসনিয়া।গল্পে রনি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব এবং নীলা চরিত্রে দেখা যাবে তানহাকে। এছাড়াও এতে আরো অভিনয় করেছেন ফায়াজ ববি, পলাশ, রেশমি ও লিমাসহ অনেকে।

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, একটা রোমান্টিক ও থ্রিলার গল্প বলা যায়। যেই প্রেমের গল্পের শেষ দিকটাই থ্রিলার একটা ব্যাপার আছে। সোহেল ভাই আমার বেশ পছন্দের একজন নির্মাতা। তার লেখা গল্পে কাজ করে একটা অন্যরকম আনন্দ পাই। নাটকটিতে আমার সঙ্গে রয়েছেন তানহা, ভালো কাজ করে। সব মিলিয়ে বলবো কাজটা সত্যি আমার খুব পছন্দের।

তানহা তাসনিয়া বলেন, এই নাটকের গল্পটা বেশ চমৎকার। গল্পের শেষে টুইস্ট আছে। অপূর্ব ভাইয়ার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তার সঙ্গে প্রথমবার স্ক্রীন শেয়ার করতে পেরে ভালো লাগছে। কাজের বিষয়ে তিনি ভীষণ সিরিয়াস এবং অনেক হেল্পফুল।

টাইগার মিডিয়া প্রযোজিত এই নাটকটি খুব শিগগিরই একটি অনলাইন প্লাটফর্মে প্রকাশ করে হবে বলে নির্মাতা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অপূর্বর সঙ্গে ‘মিথ্যে প্রেম’-এ তানহা

আপডেট টাইম : ০২:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০