ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘হৃদয়জুড়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ শুক্রবার সারাদেশের প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বাংলাদেশি নায়ক নিরব ও কলকাতার চিত্রনায়িকা প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘হৃদয়জুড়ে’। এই ছবিটি পরিচালনা করেছেন রফিক শিকদার। কাহিনি এবং চিত্রনাট্যও তার। সেখানে প্রথমবারের মতো ওপার বাংলার নায়িকা প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বেঁধেছেন নিরব।

‘হৃদয়জুড়ে’ ছবিটিকে নিয়ে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে পরিচালক রফিক শিকদারকে। ছবির নির্মাণ ও মুক্তি নিয়ে যেমন সমস্যা ছিল, তেমনি শুটিং চলাকালীন পরিচালক রফিকের বিরুদ্ধে নায়িকা প্রিয়াঙ্কাকে বিরক্ত করারও অভিযোগ উঠেছিল। পরিচালক নাকি প্রিয়াঙ্কাকে বিয়ে করবেন বলে ফোনে বিরক্ত করতেন। যার জন্য শুটিংও কিছুদিন আটকে ছিল।

অবশেষে সব ঝামেলা মিটিয়ে মুক্তির আলো দেখছে ‘হৃদয়জুড়ে’। সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক রফিক শিকদার। তার দাবি, ‘এটি একটি মৌলিক গল্পের ছবি। আপনারা একবার হলেও আমার ছবিটি দেখবেন। তাহলেই আমাদের কষ্ট স্বার্থক হবে। ইতিমধ্যে ট্রেলারে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ছবিটি।’

রোমান্টিক গল্পে নির্মিত ‘হৃদয়জুড়ে’ প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন। এর প্রধান চরিত্র নায়ক নিরবও প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার জন্য দর্শকদের অনুরোধ জানিয়েছেন। তার সঙ্গে নায়িকা প্রিয়াঙ্কার রসায়ন খুব ভালো জমেছে বলে দাবি নায়কের। ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত ও রোদেলাসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘হৃদয়জুড়ে

আপডেট টাইম : ১২:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০