ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আমার দেশ জ্বলছে আর তাতে আমি কষ্ট পাচ্ছি: নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জ্বলছে ভারতের রাজধানী দিল্লি। এতে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে মানবতার বার্তা দিলেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। বুধবার সকালে এক টুইট বার্তায়, মুসলিম ও হিন্দু শব্দ লিখেছেন তিনি। শব্দ দুটিতে নেই I আর U. অর্থাৎ দুটি শব্দ থেকেই এই দুটি অক্ষর সরিয়ে নেওয়া হয়েছে।

নুসরাত লিখেছেন, ‘আমার দেশ জ্বলছে আর তাতে আমি কষ্ট পাচ্ছি। ভুলে গেলে চলবে না যে সবার আগে আমরা মানুষ।’ একই সঙ্গে গুজব কিংবা ভুয়া খবর যাতে না ছড়ায় সেই বার্তাও দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে পরপর দুটি টুইট করেন মোদী। প্রথম টুইটে তিনি লেখেন, দিল্লির বিভিন্ন এলাকায় যা ঘটছে, পুলিশ ও অন্যান্য এজেন্সি শান্তি বজায় রাখার জন্য ঘটনাস্থলে কাজ করছেন। এর পরের টুইটটিতে নরেন্দ্র মোদী বলেন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। আমি দিল্লির ভাইবোনেদের শান্তি ও ভ্রাতৃত্ববোঝ বজায় রাখার আবেদন করছি। শীঘ্রই শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরে আসা খুব জরুরি।

উল্লেখ্য, দিল্লিতে সহিংসতায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮৯ জন। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন সোনিয়া গান্ধি। বুধববার এক সংবাদ সম্মেলনে ঘটনার নিন্দা জানিয়ে অমিত শাহের পদত্যাগের দাবি জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আমার দেশ জ্বলছে আর তাতে আমি কষ্ট পাচ্ছি: নুসরাত

আপডেট টাইম : ১২:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০