ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রাধে’ মুভির লুকে সালমান, রয়েছে চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছর ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের ‘রাধে – ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। এটি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্টেড’ সিনেমার সিকুয়েল। আগের পর্বের মতো নতুনটিও পরিচালনা করছেন প্রভুদেবা।

বুধবার মুক্তি পেয়েছে সিনেমাটিতে সালমানের লুক। যেখানে পেশীবহুল সুঠাম দেহ নিয়ে সবাইকে চমকে দিতে দেখা গেছে ‘ভাইজান’কে। লুকটি প্রকাশের পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগা মাধ্যমগুলোতে। ভক্তদের প্রশংসায়ও ভেসেছেন সালমান।

‘রাধে – ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার বেশিভাগ শুটিং শেষ হয়েছে। বাকি কাজও চলছে পুরোদমে। পরিচালক বর্তমানে সিনেমার টিজার সম্পাদনায় ব্যস্ত সময় পার করছেন। টিজার চূড়ান্ত হওয়ার পর সালমান দেখে তা পছন্দ করলেই এটি প্রকাশ করবেন নির্মাতা।

সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। আরো রয়েছেন রণদীপ হুদা। আগামী ২২ মে ‘রাধে’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সালমান খানের সর্বশেষ সিনেমা ‘দাবাং ৩’ মুক্তি পেয়েছে গত ডিসেম্বরে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। এটি বক্স অফিসে গড়পড়তা ব্যবসা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রাধে’ মুভির লুকে সালমান, রয়েছে চমক

আপডেট টাইম : ১০:০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০