ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

মঞ্চে ব্যস্ত অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার বিউটি কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। ওপার বাংলাতেও কাজ করছেন তিনি। এরইমধ্যে ওজন কমিয়েছেন অপু। কলকাতায় স্টেজ শোতে নিয়মিত অংশ নিচ্ছেন এ নায়িকা। দেশের জমকালো অনুষ্ঠানেও পারফর্ম করছেন। অপু বিশ্বাস বলেন, সিনেমার কাজ তো অনেকটা কমে গেছে। তাই স্টেজ শোতে বেশি সময় দেয়া হচ্ছে।

এর আগে কলকাতায় কিছু শোতে অংশ নিয়েছি। সবশেষ ভারতের মেদেনিপুরের একটি শোতে ভালো সাড়া পেয়েছি। সামনে ঢাকা ও মানিকগঞ্জের
একটি শো নিয়ে কথা হচ্ছে। সব ঠিক থাকলে পারফর্ম করবো। দেশের বাইরের শো নিয়েও কথা চলছে। এদিকে পশ্চিমবঙ্গে দর্শকরা তার পারফর্মে মুগ্ধ হয়েই আবারো তাকে আমন্ত্রণ জানিয়েছেন। স্টেজ শোর বাইরে অপু বিশ্বাস কলকাতার ‘শর্টকাট’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। বাংলাদেশে অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে রয়েছেন বাপ্পি চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মঞ্চে ব্যস্ত অপু

আপডেট টাইম : ০৯:৪২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০