ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নতুন এক মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন সব চমক নিয়ে দর্শকের সামনে হাজির হতে ভালোবাসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাঝে কিছুটা সময় বিরতি নিলেও নতুন রূপে নতুন ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। কাজও শুরু করেছেন সেই সিনেমার। গতকাল মাহি বলেন, মঙ্গলবার থেকে ‘স্বপ্নবাজি’ সিনেমার কাজ শুরু করলাম। এই ছবিটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে থাকবে বলে মনে করছি। প্রথম লটে টানা কয়েকদিন শুটিং করবো। বাংলাদেশ ফ্যাশন ও গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে নির্মিত ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। চিত্রনাট্য লিখেছেন শাহ্‌জাহান সৌরভ।

প্রযোজনা করছে পিএইচ এন্টারটেইনমেন্ট। সদরঘাট এলাকায় এ সিনেমার দৃশ্যধারণ চলছে। এখানে আমার বিপরীতে সিয়াম অভিনয় করবেন। ছবিতে মাহির চরিত্রটি কেমন জানতে চাইলে এ নায়িকা বলেন, এ সিনেমায় নতুন এক মাহিকে দর্শকরা আবিষ্কার করতে পারবেন। গানে, লুকে, নৃত্যে থাকবে নানা চমক। চরিত্রের খাতিরে সিগারেটও খেতে হচ্ছে। আমার শতভাগ দিয়েই এ ছবির কাজটা করছি। এখানে আমাকে সময়ের একজন শীর্ষ মডেল হিসেবে দর্শকরা দেখতে পাবেন। চরিত্রের নাম যানিয়া। আমার বিশ্বাস খুব ভালো কিছু হতে চলেছে। এদিকে ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহি অভিনীত ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘অগ্নি টু’,
‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’সহ বেশকিছু ছবি দর্শকরা পছন্দ করেছেন। শিগগিরই তার অভিনীত এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমাটি দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। এ ছবিতে তার বিপরীতে সাইমন সাদিক অভিনয় করেছেন। এ ছাড়া রবিন খানের পরিচালনায় ‘মন দেবো মন নেবো’ ছবিটিও সামনে মুক্তি পাবে। মাহি বলেন, ‘আনন্দ অশ্রু’ ও ‘মন দেবো মন নেবো’ দুটি ছবিতে দুই রূপে দর্শকরা আমাকে দেখতে পাবেন। ‘আনন্দ অশ্রু’ ছবিতে
রোমান্টিক গল্পে আমাকে দেখা যাবে। আর ‘মন দেবো মন নেবো’ ছবিতে আমি বিদ্রোহী এক তরুণীর চরিত্রে অভিনয় করেছি। এতে আমার বিপরীতে শিবলী নওমান অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নতুন এক মাহি

আপডেট টাইম : ০৯:৩৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০