ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বুঝে শুনে সাবিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ গত বছরের অক্টোবরে বিয়ে করেন হাল সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। স্বামী নেহালকে নিয়ে বেশ ভালোই সংসার চলছে তার। পাশাপাশি চুটিয়ে কাজও করছেন তিনি। বিশেষ করে চলতি বছরটা বেশ ভালোভাবেই শুরু করেছেন তিনি। বিভিন্ন নাটকে আগের চাইতে আরো পরিণত সাবিলাকে আবিষ্কার করা যাচ্ছে। ২০১৪ সালে মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন সাবিলা নূর। সাবিলা অভিনীত প্রথম নাটক ‘ইউ টার্ন’। এরপর নিয়মিত অভিনয় করে গেছেন নাটকে।

অভিনয়ের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে এর আগে আলোচনায় থেকেছেন তিনি। তবে চলতি বছরের পথটা বেশ বুঝে শুনে চলতে চান এ তারকা। এরইমধ্যে তার অভিনীত এ বছরের বেশ কিছু নাটক প্রশংসিত হয়েছে। এরমধ্যে রযেছে ‘ইন এ রিলেশনশিপ’, ‘তবুও তুমি’, ‘জাস্ট ফ্রেন্ডস’, ‘তোমার প্রেমে পাগল’, ‘ফিরে আয়’, ‘মিডেল ক্লাস প্রেম’, ‘২০০৮ এ লাভ টেল’ প্রভৃতি। এ নাটকগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে সাবিলাকে। এদিকে ভালোবাসা দিবসের পর পর কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। নাটকে কাজের এ ব্যস্ততা চলবে মাসজুড়ে। তবে মার্চের প্রথম সপ্তাহ সাবিলা বিরতি নেবেন অভিনয় থেকে। পরীক্ষার জন্য এক সপ্তাহের বিরতি নিয়েই ফের পহেলা বৈশাখ ও ঈদের নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন সাবিলা। চলতি বছরের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, এ বছর আমার যে কাজগুলো দর্শকরা পেয়েছেন সেগুলো বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। আর এ কারণে আমার উৎসাহটা আরো বেড়ে গেছে। আসলে আমি অনেক নাটকে কাজ না করে ভালো কিছু কাজ করতে চাই। তাই চলতি বছরটা সেই লক্ষ্য নিয়েই এগুচ্ছি। একটু বুঝে শুনে পথ চলছি। গল্প ও চরিত্রকে বেশি প্রাধান্য দিচ্ছি। আমি আশা করছি এ বছর আরো ভালো কিছু কাজ দর্শকরা চলতি বছর উপহার পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বুঝে শুনে সাবিলা

আপডেট টাইম : ০৯:৩৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০