ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জাহ্নবী নতুন ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিভিন্ন অনুষ্ঠানে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের নাচ নজর কেড়েছে নানা মহলে। মায়ের কাছ থেকেই তার নাচের হাতেখড়ি হযেছিলো। ফের আরেকবার নিজের অসাধারণ ‘ডান্সিং মুভ’ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে খবরের শিরোনামে উঠে এলেন তিনি। আসছে হোলি উৎসব। তার আগেই তিনি নেচে উঠলেন ১৯৬৫ সালে ‘গাইড’ ছবির বিখ্যাত গান ‘পিয়া তোসে ন্যায়না লাগে’ গানের তালে। পুরোনো গানেই হোলিকে আহ্বান জানালেন জাহ্নবী। ‘পিয়া  তোসে ন্যায়না লাগে’ গানে ওয়াহিদা রহমানের অসাধারণ নৃত্যশৈলি আর মুখভঙ্গিমা কোনও দিনও ভোলার নয়। জাহ্নবীর এই অসাধারণ নাচ স্মরণ করিয়ে দিল সেই লাস্যময়ী ওয়াহিদা রহমানের কথা।

জাহ্নবীর এই নতুন নাচের ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরনে আসমানি রঙের আনারকলি। পুরোনো হিন্দি গানে জাহ্নবীর নজরকাড়া এক্সপ্রেশন দেখে প্রশংসায় পঞ্চমুখ  নেটদুনিয়ার মানুষেরা। কেউ কেউ বলছেন, শ্রীদেবীর যোগ্য কন্যা হয়েই সামনে বলিউড কাঁপাবেন জাহ্নবী। এই নাচ তারই একটি উদাহরণ। অনেকে আবার তাকে অসাধারণ নৃত্যশিল্পী বলেও প্রশংসা করেছেন। কেউ বলেছেন. মুগ্ধ করলেন জাহ্নবী, এ আর বলার অপেক্ষা রাখে না। এদিকে আগামী ২৪শে এপ্রিল মুক্তি পেতে চলেছে জাহ্নবী অভিনীত ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’। এই বছর তার হাতে রয়েছে আরো অনেক প্রজেক্ট। রাজকুমার রাওয়ের বিপরীতে তিনি অভিনয় করতে চলেছেন ‘রুহী আফসা’ ছবিতে। এ ছাড়াও ‘দোস্তানা টু’ ছবিতে  কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাবে তাকে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জাহ্নবী নতুন ভিডিও ভাইরাল

আপডেট টাইম : ০৩:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০