ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পর্দায় ফিরছেন শাকিব-পপি জুটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ ১৩ বছর পর পর্দায় জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন শাকিব খান ও সাদিকা পারভিন পপি। অমিত হাসানের হাত ধরে ফিরছেন এ জুটি। নাম ঠিক না হওয়া এ ছবিটি প্রযোজনা করছেন অভিনেতা অমিত হাসান। এমন তথ্য নিশ্চিত করেছেন প্র যোজক নিজেই।

পপি-শাকিব খান সর্বশেষ ২০০৭ সালে এই জুটির দানব সন্তান ছবিটি মুক্তি পায়। এছাড়াও ‘দুজন দুজনার’, ‘হীরা চুনি পান্না’, ‘বস্তির রানি সুরাইয়া’ ছবিতে দেখা গেছে এই দুই তারকাজুটিকে।

ছবি প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘পরিকল্পনা নিয়েছি বাকিটা উপরওয়ালার হাতে। গল্প লেখার কাজ চলছে। ভিন্ন ভাবনার কিছু করার ইচ্ছে আছে এবার। আমার প্রযোজনার প্রথম ছবিটি শাহীন সুমন পরিচালনা করেছিলেন। এবারেও তারাই থাকবেন পরিচালনার দায়িত্বে।’

ছবিটিতে কারা অভিনয় করবেন সেই প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘আমার প্রযোজিত প্রথম ছবিতে আমি নিজেই নায়ক হিসেবে অভিনয় করেছিলাম। তবে এবার থাকবে শাকিব খান। সেই এখন সময়ের সেরা নায়ক। তার সঙ্গে কথাও হয়েছে। আমার প্রযোজনায় কাজ করতে আগ্রহী সে। আমিও শাকিবকে নিয়ে ছবিটি নির্মাণ করতে খুব আগ্রহী।’

ছবিতে নায়িকা হিসেবে কে থাকছেন। উত্তরে অমিত বলেন, ‘নায়িকা হিসেবে পপির সঙ্গে ইতিবাচক আলাপ হয়েছে। সেও আমার প্রযোজনায় কাজ করতে উৎসাহী। পপি ও শাকিবকে একসঙ্গে পেলে দারুণ কিছু হবে বলেই প্রত্যাশা করি। সময় হলে আমি আনুষ্ঠানিকভাবে এ ছবির সব ঘোষণা দেবো।’

তিনি আরও জানান, চিত্রনাট্য হাতে পেলে আসছে মে মাস থেকেই ছবিটির শুটিং শুরু হবে। এটি কোরবানি ঈদকে টার্গেট করে নির্মিত হবে। নতুন ছবিটিতে অনেক চমক থাকবে বলে জানালেন অমিত হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পর্দায় ফিরছেন শাকিব-পপি জুটি

আপডেট টাইম : ০৭:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০