ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিয়ের পিঁড়িতে বসছেন তাহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শোবিজের আদর্শ দম্পতি বলা হতো সংগীতশিল্পী তাহসান খান ও মডেল-অভিনেত্রী মিথিলাকে। ২০০৬ সালের ৬ আগস্ট বিয়ে করেন তারা। তারপর থেকে সুখে শান্তিতেই বসবাস করে আসছিলেন। তাদের কোলজুরে আসে এক কন্যাসন্তান। তা নাম আইরা তাহরিম খান। দীর্ঘ ১১ বছর মিথিলার সঙ্গে সংসারের পর ভক্তদের মন খারাপ করে ২০১৭ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন দুই তারকা।

এরপর ২০১৯-এর ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। বিয়ের কিছুদিন পরই তাহসানের বিয়ের গুঞ্জন ওঠে। শোনা যাচ্ছে, মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আবারও নতুন করে সংসার গড়তে চলছেন তাহসান।

বাংলাদেশের বেশকিছু গণমাধ্যমে তাহসান আবারও বিয়ে করছেন বলে খবর প্রকাশ হয়েছে। কাকে বিয়ে করছেন তাহসান? সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, ঢাকার বনানী অঞ্চলের একটি রেস্তোরাঁয় এক সংবাদ পাঠিকার সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাহসানকে। অনেকেই বলছেন, ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাহসান।

শুধু দেশেই নয়, এবার দেশ ছাড়িয়ে বিদেশি পত্রিকায়ও দেখা যাচ্ছে তাহসানের বিয়ের গুঞ্জনের খবর। বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সূত্র উল্লেখ করে ‘আনন্দবাজার’ পত্রিকা ‘বিয়ে করছেন মিথিলার প্রাক্তন স্বামী তাহসান’ শিরোনামে খবর প্রকাশ করে।

এখনও তাহসান বিয়ের বিষয়ে মুখ খোলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, ‘নিজের ব্যক্তি জীবনের কোনো কিছু তিনি মিডিয়ার সঙ্গে শেয়ার করতে চান না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিয়ের পিঁড়িতে বসছেন তাহসান

আপডেট টাইম : ১১:৪২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০