ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

মুজিববর্ষ উপলক্ষে ৬ মার্চ ‘চল যাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ৬ মার্চ মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘চল যাই’। মহান এই ব্যক্তিত্বের একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও একঝাঁক তরুণ অভিনয়শিল্পী।

এ প্রসঙ্গে অভিনেতা মিলন জানান, কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প ‘চল যাই’। যে গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ, যে যুদ্ধের বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চলচ্চিত্রে মিলন অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ এক চরিত্রে। তার মতে, এই চরিত্রটি দর্শককে ভাবাবে।

খালিদ মাহবুব তূর্যর গল্প ও চিত্রনাট্যে ‘চল যাই’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাসুমা রহমান তানি। এন ইনিশিয়েটিভ মাল্টিমিডিয়া নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন রাসেল মাহমুদ। এর এক্সক্লুসিভ কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে বাংলাঢোল।

’চল যাই’ ছবিটি গত বছরের ১৫ আগস্ট মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিলো। কিছু বিশেষ কারণে মুক্তির তারিখ পিছিয়ে ৬ মার্চ চূড়ান্ত করা হয়েছে। মিলনের পাশাপাশি ছবিটিতে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ আরও অনেকে।

নির্মাতা জানান, ২২ ফেব্রুয়ারি ‘চল যাই’ চলচ্চিত্রের ট্রেলার উন্মুক্ত করা হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। একই চ্যানেলে পাওয়া যাচ্ছে ছবির গানচিত্রগুলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মুজিববর্ষ উপলক্ষে ৬ মার্চ ‘চল যাই

আপডেট টাইম : ০৯:১৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০